সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

নতুন অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২৬ মে, ২০২৩, রাত ২:১৪
নতুন অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১১ হাজার ৬৭৪ কোটি টাকা এডিপিও অনুমোদিত হয়েছে।
আগামী অর্থবছরের জন্য সরকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার যে এডিপি অনুমোদন দেওয়া হয়েছে, তাতে অভ্যন্তরীণ সম্পদ থেকে জোগান দেওয়া হবে ৬৪ শতাংশ বা ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা। আর বিদেশি উৎস থেকে ঋণ হিসেবে নেওয়া হবে বাকি ৩৬ শতাংশ বা ৯৪ হাজার কোটি টাকা।
এছাড়াও বৈঠকে আগামী অর্থবছরের জন্য বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা বা কর্পোরেশনের প্রায় ১১ হাজার ৬৭৪ কোটি টাকা এডিপিও অনুমোদিত হয়েছে। সবমিলে ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে।
মান্নান বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় খাদ্য নিরাপত্তার জন্য কৃষি, কৃষিভিত্তিক শিল্প, কর্মসৃজন, মানব সম্পদ উন্নয়ন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পসমূহ, দারিদ্র বিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
পরিকল্পনামন্ত্রী বলেন, নতুন এডিপির আওতায় ১ হাজার ৩০৯টি প্রকল্প বাস্তবায়ন হবে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১১৮টি, সমীক্ষা প্রকল্প ২২টি, কারিগরি সহায়তা প্রকল্প ৮০টি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প ৮৯টি প্রকল্প।
সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০ মন্ত্রণালয়:
মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার বলেন, আগামী অর্থবছরের জন্য সর্বোচ্চ ৪০ হাজার ৫০৩ কোটি টাকা বা মোট বরাদ্দের ১৫.৪০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে।
দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৩৪ হাজার ৬২ কোটি টাকা বা ১২.৯৫ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে।
তৃতীয় সর্বোচ্চ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগকে, প্রায় ৩৩ হাজার ৭৭৫ কোটি টাকা বা ১২.৮৪ শতাংশ।
রেলপথ মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে প্রায় ১৪ হাজার ৯৬০ কোটি টাকা বা ৫.৬৯ শতাংশ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে দেওয়া হয়েছে প্রায় ১৪ হাজার ৮৬ কোটি টাকা বা ৫.৩৬ শতাংশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে প্রায় ১২ হাজার ৯৮০ কোটি টাকা বা ৪.৯৪ শতাংশ।
স্বাস্থ্য সেবা বিভাগকে দেওয়া হয়েছে প্রায় ১২ হাজার ২০৯ কোটি টাকা বা মোট বরাদ্দের প্রায় ৪.৬৪ শতাংশ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে প্রায় ১২ হাজার ১৮ কোটি টাকা বা ৪.৫৭ শতাংশ।
নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রায় ৯ হাজার ৪৭৪ কোটি টাকা বা ৩.৬০ শতাংশ এবং সেতু বিভাগকে দেওয়া হয়েছে প্রায় ৯ হাজার ৬৪ কোটি টাকা বা এডিপির ৩.৪৫ শতাংশ।
এই ১০ মন্ত্রণালয়কে মোট ১ লাখ ৯৩ হাজার ১৩২ কোটি টাকা বা মোট বরাদ্দের প্রায় ৭৩.৪৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
খাতভিত্তিক বরাদ্দের তথ্য তুলে ধরতে গিয়ে পরিকল্পনা সচিব সত্যজিত বলেছে, আগামী অর্থবছরের এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ প্রায় ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বরাদ্দের ২৮.৮৮ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে- প্রায় ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা বা ১৬.৮৮ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা বা ১১.৩৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে।
এছাড়া গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে প্রায় ২৭ হাজার ৪৬ কোটি টাকা বা ১০.২৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে দেওয়া হয়েছে প্রায় ১৮ হাজার ৮৮০ কোটি টাকা বা ৭.১৮ শতাংশ।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে দেওয়া হয়েছে প্রায় ১৬ হাজার ২০৪ কোটি টাকা বা ৬.১৬ শতাংশ। কৃষি খাতে দেওয়া হয়েছে প্রায় ১০ হাজার ৭০৭ কোটি টাকা বা মোট বরাদ্দের ৪.০৭ শতাংশ। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ খাত ৩.৪২ শতাংশ বা প্রায় ৮ হাজার ৯৯৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৩৬২ কোটি টাকা বা ২.০৪ শতাংশ এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাত পেয়েছে ২.০২ শতাংশ বা ৫ হাজার ৩২১ কোটি টাকা।
এই দশটি খাতে প্রায় ২ লাখ ৪২ হাজার ৭৪৩ কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে, যা নতুন এডিপির প্রায় ৯২.৩০ শতাংশ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে