বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- প্রত্যেক মুসলমান জিন-ইনসান, পুরুষ-মহিলা সকলের জন্যই তাযকিয়া বা আত্মশুদ্ধি লাভ করা ফরয। সুবহানাল্লাহ! আর সেজন্য একজন হক্কানী রব্বানী শায়েখ বা মুরশিদ ক্বিবলা উনার নিকট বাইয়াত গ্রহণ করে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। সুবহানাল্লাহ!‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, রাত ২:১৮
নছীহতে ক্বায়িম মাক্বামে উম্মাহাতুল মুমিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারী
মহান আল্লাহ পাক তিনি সূরা আহযাব শরীফ-এর ৪৫-৪৭ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّـهَا النَّـبِـيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُـبَشِّـرًا وَنَـذِيـرًا ﴿৪৫﴾ وَدَاعِـيًا إِلَى اللّٰـهِ بِإِذْنِـهٖ وَسِرَاجًا مُّنِـيْـرًا ﴿৪৬﴾ وَبَشِّرِ الْمُؤْمِنِـيـْنَ بِأَنَّ لَـهُمْ مِّنَ اللّٰـهِ فَضْـلًا كَبِـيْـرًا ﴿৪৭﴾ سورة الاحزاب
হে নবী পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনাকে শাহিদ তথা উপস্থিত বা প্রত্যক্ষদর্শী, সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারীরূপে প্রেরণ করেছি এবং মহান আল্লাহ পাক উনার হুকুমে উনারই দিকে আহবানকারী ও প্রদীপ্ত প্রদীপ রূপে প্রেরণ করেছি। আপনি মু’মিনদেরকে সুসংবাদ প্রদান করুন, নিশ্চয়ই (আপনি) তাদের জন্য মহান আল্লাহ পাক উনার তরফ থেকে বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে বান্দা-বান্দীদের জন্য বিরাট অনুগ্রহ হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তাদের মাঝে শাহিদ তথা উপস্থিত, সুসংবাদ প্রদানকারী ও সতর্ককারী এবং সিরাজুম মুনীরা (প্রদীপ্ত প্রদীপ) হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ!
এই শ্রেষ্ঠ অনুগ্রহ লাভ করার কারণে বান্দার দায়িত্ব-কর্তব্য হবে খুশি মুবারক প্রকাশ করা, এটাই হবে তাদের জীবনের শ্রেষ্ঠতম আমল। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে ইরশাদ করেছেন-
قُلْ بِـفَضْلِ اللّٰـهِ وَبِرَحْـمَتِـهٖ فَبِذٰلِكَ فَـلْيَـفْرَحُوْا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَـجْمَعُـوْنَ ﴿৫৮﴾ سورة یونس
(হে রাসুল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন যে, মহান আল্লাহ পাক উনার ফযল এবং রহমত স্বরূপ (আপনাকে) লাভ করার কারণে তারা যেন খুশী মুবারক প্রকাশ করে। আর এটা (খুশী মুবারক প্রকাশ করা) হবে তারা যা কিছু জমা করে তার চেয়েও উত্তম বা শ্রেষ্ঠ। অর্থাৎ তাদের সমস্ত আমলের চেয়েও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। [সূরা ইউনুস শরীফ: ৫৮]
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,
هُوَ الَّذِيْ أَرْسَلَ رَسُوْلَهٗ بِالْـهُدَىٰ وَدِيْـنِ الْـحَقِّ لِـيُظْهِـرَهٗ عَلَى الدِّيْـنِ كُلِّهٖ ۚ وَكَفَىٰ بِاللّٰـهِ شَهِـيْـدًا ﴿২৮﴾ سورة الفتح
মহান আল্লাহ পাক তিনিই উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সমস্ত দ্বীনের উপর প্রাধান্য দিয়ে হিদায়েত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন। এ বিষয়ে সাক্ষী হিসেবে মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। [সূরা ফাত্‌হ শরীফ: ২৮]
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার তরফ থেকে সত্য দ্বীনসহ তাশরীফ মুবারক এনে যমীনে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে উম্মতকে নিয়ামত দানে ধন্য করেছেন। তাই উম্মতের দায়িত্ব-কর্তব্য হবে খুশি মুবারক প্রকাশের লক্ষ্যে উনার প্রতিষ্ঠিত দ্বীন ইসলামকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে উনার সন্তুষ্টি মুবারক অর্জন করা।
যদি শুধু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়ে খুশি প্রকাশ করি; দ্বীন ইসলাম উনার বিধি-বিধান পালন না করি তাহলে কি হাক্বীক্বীভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খুশি প্রকাশ করা হবে? কখনোই নয়। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উনাদের সম্পর্কে পরকালের সুসংবাদ মুবারক শ্রবণ করার পরও দ্বীন ইসলাম পালন করা থেকে গাফিল থাকেননি বা কাফির-মুশরিকদের তর্জ-তরীকার অনুসরণ করেননি বা গোলামী করেননি।
মূলত দ্বীন ইসলাম পুনরুজ্জীবিত করার মাধ্যমে খুশি প্রকাশ করা হলো আসল খুশি প্রকাশ তথা হাক্বীক্বী ঈদ। যা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা করেছেন।
মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু; তার ধোঁকায় পড়ে তার অনুসরণ করে পবিত্র দ্বীন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া থেকে বিরত থেকো না।
পবিত্র দ্বীন ইসলামে কিভাবে দাখিল হতে হবে মহান আল্লাহ পাক তিনি সেই বিষয়টাও জানিয়ে দিয়েছেন,
وَاعْـتَـصِمُوْا بِـحَبْلِ اللّٰهِ جَـمِيْـعًا وَلَا تَـفَرَّقُـوْا ۚ وَاذْكُـرُوْا نِعْمَتَ اللّٰـهِ عَلَـيْكُمْ إِذْ كُنْـتُـمْ أَعْدَاءً فَأَلَّفَ بَـيـْنَ قُـلُوْبِكُمْ فَأَصْبَحْـتُـمْ بِـنِعْمَـتِـهٖ إِخْوَانًا وَكُنْـتُـمْ عَلَىٰ شَفَا حُفْـرَةٍ مِّنَ النَّارِ فَأَنْــقَذَكُمْ مِّـنْـهَا ۗ كَذَٰلِكَ يُـبَـيِـّنُ اللّٰـهُ لَكُمْ آيَاتِهٖ لَعَلَّكُمْ تَـهْتَـدُوْنَ ﴿১০৩﴾ وَلَا تَكُوْنُـوْا كَالَّذِيْنَ تَـفَرَّقُــوْا وَاخْتَـلَفُوْا مِنْ بَـعْدِ مَا جَاءَهُمُ الْبَــيِّــنَـاتُ ۚ وَأُولَـٰئِكَ لَـهُمْ عَذَابٌ عَظِــيْـمٌ ﴿১০৫﴾ سورة آل عمران
তোমরা মহান আল্লাহ পাক উনার রজ্জুকে (হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারককে তথা দ্বীন ইসলামকে) সকলে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে যে নিয়ামত মুবারক দিয়েছেন তা স্মরণ করো। যখন তোমরা ছিলে শত্রু, তিনি (ছহিবে নিয়ামত) তোমাদের পরস্পরের অন্তরে মুহাব্বত দান করেছেন, সুতরাং নিয়ামত মুবারকের উসীলাতেই তোমরা হয়ে গেলে পরস্পর ভাই। তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারে, তিনি সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। এভাবেই মহান আল্লাহ পাক তিনি উনার আয়াত শরীফ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, যাতে তোমরা হিদায়েত লাভ করতে পারো। আর তোমরা তাদের মত হয়ো না; যাদের কাছে দলীল-প্রমাণ আসার পরও ইখতিলাফ করে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের জন্য রয়েছে কঠিন আযাব। [সূরা আল ইমরান শরীফ: ১০৩, ১০৫]
ইনশাআল্লাহ চলবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১৮ ঘণ্টা আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ৩ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৩ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৬ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৬ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ১১ নভেম্বর, ২০২৬ যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১১ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬