নওমুসলিমদের আইনজীবী ছিলেন আলিফ, এ জন্যই ইসকনের টার্গেট
অ্যাডভোটে সাইফুল ইসলাম আলিফ নওমুসলিমদের মামলা পরিচালনা করতেন। তাদের পাশে দাঁড়াতেন এই তরুণ আইনজীবী। যারা অন্যধর্ম ত্যাগ করে দ্বীন ইসলামের সুশীতল ছায়ায় আসার আগ্রহ দেখাতেন তিনি তাদেরও আইনী সহযোগিতা দিতেন।
এমন তথ্য জানিয়ে তার সহকর্মী আইনজীবীরা বলছেন, এই কারণেই উগ্রবাদী ইসকনের সমর্থকরা তাকে টার্গেট করেছে। আর তাকে প্রকাশ্যে দিনের আলোতে কুপিয়ে হত্যা করেছে।
কয়েকজন আইনজীবী জানান, ইসকন সন্ত্রাসীরা আলিফকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কারণ তার ওপর উগ্রবাদীরা আগে থেকে ক্ষিপ্ত ছিল। আলিফ হিন্দু ধর্ম ত্যাগ করে যারা দ্বীন ইসলাম গ্রহণ করতেন তাদের আইনি সহযোগীতা দিতেন। অন্য মামলার সাথে তিনি গুরুত্ব দিয়ে নওমুসলিমদের মামলা পরিচালনা করতেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।