নওগাঁয় নৌকার কর্মীকে কুপিয়েছে স্বতন্ত্রের সমর্থকেরা
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ সামিন, ১৩৯১ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নওগা সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের হাফিজুর রহমান শিপলু নামে নৌকার এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বিপ্লব হোসেন, পারভেজ হোসেন, অনিক হোসেন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ ওঠেছে।
মঙ্গলবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। নওগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শিপলু ওই ইউনিয়নের চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের একজন সক্রিয় কর্মী। গুরুতর আহত শিপলু নওগা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জিয়াউর রহমান নাসিম বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের সমর্থক শিপলু এলালার একটি পুকুরের পাড়ে বসে ছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহমেদ শিষাণের সমর্থক বিপ্লব হোসেন, পারভেজ হোসেন, অনিক হোসেন ও তার সহযোগীরা নৌকা প্রতীকের সমর্থক শিপলুকে গালাগাল করতে থাকে। প্রতিবাদ করায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।’
‘হামলাকারীরা শিপলুকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে আটকানোর চেষ্টা করেন। এতে তাঁর হাত কেটে রক্ত ঝরতে থাকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নওগা সদর হাসপাতালে ভর্তি করায়।’ যোগ করেন নাসিম।
চন্ডিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক নাসিম দাবি করেন, ‘নির্বাচনের আগে থেকেই আমরা নৌকার সমর্থন করায় তারা আমাদের কর্মীদের হুমকি দিয়ে আসছে। তারা আমাকেও মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে।’
চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশীদ আলম রুবেল বলেন, ‘ভোটের আগে থেকেই এরা এলাকায় নৌকার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। নির্বাচনে হারার পর আমাদের কর্মী শিপলুকে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায়। এ বিষয়ে নওগা সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)