নওগাঁয় ইফতারে পছন্দের শীর্ষে ‘পাতলা দই’
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বরাবরের মতো এবারও রোজার শুরু থেকেই ধনী-গরিবের ইফতার আয়োজনে টক দইয়ের ঘোল অন্য রকম কদর পাচ্ছে। রোজার প্রথম দিন থেকেই শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত ও প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোতে টক দইয়ের মাটির হাঁড়ি সাজিয়ে বসছেন দোকানিরা। দোকান থেকে টক দই কিনে বাসায় নিয়ে পরিমাণমতো পানি আর বিট লবণ মিশিয়ে ইফতারি আয়োজনে সুস্বাদু ঘোল তৈরি করা হচ্ছে।
নওগাঁবাসীর কাছে বিশেষ ধরনের এই পানীয় ‘পাতলা দই’ নামে বেশি পরিচিত। খেজুর, শরবত, ছোলা-পেঁয়াজুসহ নানা পদ থাকলেও পাতলা দই কিংবা টক দইয়ের ঘোল না হলে তাদের কাছে ইফতার যেন অপূর্ণ থেকে যায়। ইফতারের সময় পাতলা দই খাওয়ার এ চল যুগ যুগ ধরে।
রোজা রেখে দিন শেষে এক গ্লাস পাতলা দই বা ঘোল তৃষ্ণার্ত রোজাদারদের প্রশান্তির তৃপ্তি এনে দেয়। রমজান মাসের প্রথম দিন থেকেই নওগাঁ শহরের ফুটপাত থেকে শুরু করে অভিজাত রেস্তোরাঁ ও প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। দুপুরের পর থেকেই মাটির হাঁড়ির পসরা সাজিয়ে ফুটপাত ও দোকানে পাতলা দই বিক্রি করতে দেখা যায় বিক্রেতাদের।
এবার প্রসিদ্ধ দোকানগুলোতে প্রতি হাঁড়ি (৭০০ থেকে ৮০০ গ্রাম) টক দই ১৫০ থেকে ১৮০ টাকা এবং ফুটপাতের দোকানিরা প্রতি হাঁড়ি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি করছেন। ৪০০ থেকে ৫০০ গ্রামের ছোট হাঁড়ি প্রসিদ্ধ দোকানগুলোতে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। আর ফুটপাতের দোকানগুলোতে ছোট হাঁড়ি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
নওগাঁয় পাতলা দইয়ের প্রচলন সম্পর্কে কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী (৮০) বলেন, ‘এখন যেটাকে আমরা ঘোল কিংবা পাতলা দই বলছি, একসময় এটা মাঠা নামেই বেশি পরিচিত ছিল। ষাট-সত্তরের দশকে শহরের লিটন ব্রিজের ওপরে মাঠার হাঁড়ি নিয়ে বসতেন ঘোষেরা। প্রচ- গরমের দিন লোকজন সেই মাঠা খেতে হুমড়ি খেয়ে পড়তেন। এক গ্লাস মাঠা ৫ থেকে ১০ পয়সা করে বিক্রি হতো। আশি-নব্বইয়ের দশকে শহরের কালীতলা ও চুড়িপট্টি এলাকার মিষ্টির দোকানগুলোতে টক দই বিক্রি শুরু হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)