ধানের বাজার নিম্নমুখী, দিশেহারা কৃষক
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
জয়পুরহাট সংবাদদাতা:
জয়পুরহাটে ধানের বাজার নিম্নমুখী। এক সপ্তাহ আগেও ধান যে দামে বিক্রি হচ্ছিল তা থেকে মণপ্রতি ২০০-২৫০ টাকা কমেছে। সেচ খরচ, সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি, শ্রমিক সংকটের মধ্যেও ধানের ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকরা।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল, বড়ইতলী, পাকার মাথা ও কালাই শহরের পাঁচশিরা বাজারে প্রতিদিনই ধান কেনা বেচা হয়। এসব বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গোল্ডেন আতপ ধান ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা, কাটারি ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা, জিরা ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ ও সুভলতা ধান ৯০০ থেকে ৯৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে ধানের দাম মণপ্রতি ২০০-২৫০ টাকা কমেছে।
সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘সপ্তাহখানেক আগেও কাটারি ধান ১ হাজার ২৫০ টাকা থেকে ১ হাজার ২৯০ টাকা, জিরা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা ও সুভলতা ধান ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা মণ বিক্রি হয়েছে। অথচ আজ মণপ্রতি ২০০-২৫০ টাকা কম।’
তিনি বলেন, ‘সার ও কীটনাশকের দাম এমনিতেই বেশি। উচ্চ মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যায় না। এ অবস্থায় আমরা যদি ধানের ন্যায্য দাম না পাই তাহলে কোথায় যাবো? আমরা কৃষকরা কী করবো?’
বড়ইতলীর ধান ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, ‘গত মৌসুমের ধান-চাল এখনো মজুত থেকে গেছে। মিলাররাও এখনো নতুন ধান কেনা শুরু করেননি। এজন্য ধানের বাজার নিম্নমুখী।’
জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় বলেন, ‘ধানের দাম কমে যাওয়ার কারণ হলো উৎপাদন বেড়েছে। এছাড়া মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় ধান পুরো না পাকতেই কৃষকরা কেটে ফেলছেন। এসব ধানের দাম কম পাওয়া যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ধানের বাজারে কিছুটা সিন্ডিকেটও কাজ করে। তবে আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।’
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, জয়পুরহাটের পাঁচটি উপজেলায় এবার ৬৯ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার মেট্রিক টন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)