ধানের দামে হিসাব মিলছে না কৃষকের
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চলতি বোরো মৌসুমে হাওরাঞ্চলসহ পুরো জেলায় বোরোর বাম্পার ফলন হলেও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না চাষিরা। তাদের অভিযোগ উৎপাদিত ফসলের বিক্রয়মূল্যের সঙ্গে উৎপাদন খরচ মেলাতে পারছেন না তারা। সার, ডিজেল, বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সরকার ধানের কেজি ৩০ টাকা নির্ধারণ করলেও তাতে তাদের উৎপাদন খরচই উঠবে না। স্থানীয় হাট-বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
নেত্রোকোনার বারহাট্টা উপজেলার বাউসী বাজারে গিয়ে দেখা যায়, ৯৫০-১০৫০ টাকা দরে মোটা ধান বিক্রি হচ্ছে।
ওই এলাকার কৃষক মাসুম মিয়া বলেন, ‘গিরস্তি করে হিসাব মেলে না। একমণ ধান বেচেও এক কেজি গরুর মাংস নিতে পারবো না। বাড়িতে মেহমান এসেছে। কিভাবে কী করবো ভেবে পাচ্ছি না। জিনিসপত্রে যে দাম! সারা বছর কিভাবে চলবো। ছেলে-মেয়ের পড়াশোনা কিভাবে করাবো। দু’চোখে অন্ধকার দেখি।’
একই উপজেলার দুধকোড়া গ্রামের কৃষক শফিক মিয়া ধান বিক্রি করতে এসেছেন স্থানীয় ফকিরের বাজারে। জানতে চাইলে তিনি বলেন, ‘এখন আর গিরস্তি করে লাভ নাই। তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, জিনিসপত্রের দাম বাড়তি। ফসল ফলাতে গেলে যে সার-ডিজেল লাগে তার দামও বাড়তি। উৎপাদন খরচের সঙ্গে ধান বিক্রি করে হিসাব মিলে না। এক মণ ধান ফলাতে প্রায় ১ হাজার ১৫০ টাকা খরচ করতে হয়েছে। বাজারে বেচতে গেলে হয় ৯৫০ টাকা। সরকার দাম দিচ্ছে ১২০০ টাকা। কিন্তু আমরাতো গুদামে ধান বেচতে পারি না। অনেক ঝামেলা।’
খালিয়াজুরী সদরের পিরানহাটি গ্রামের কৃষক মহসিন মিয়া বলেন, ‘দাম কম হওয়া সত্ত্বেও অনেক কৃষক ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কারণ সংসারের প্রতিদিনের খরচ যোগাতে অর্থের প্রয়োজন। অনেকেই ঋণ করে চাষাবাদ করেন। সময়মতো পাওনাদারের ঋণ পরিশোধ করতে কম দামে ধান বিক্রি করে দিতে হয়।’
সরকার ৭ মে থেকে ফসল কেনা শুরু করেছে। জেলা শহরে ১৫ মে ধান ক্রয় শুরু হয়েছে। কোনো কোনো উপজেলায় আবার এখনো শুরুই হয়নি। ঋণের চাপে তার আগে যেসব কৃষক তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন, তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অনেক কম দাম পাচ্ছেন। ফলে লোকসানে পড়তে হচ্ছে চাষিদের। বেশিরভাগ কৃষক ফড়িয়াদের কাছে কম মূল্যে ধান বিক্রি করে দিচ্ছেন।
নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, গত ১৫ মে থেকে জেলায় ধান ক্রয় শুরু হয়েছে। নির্ধারিত নিয়মে নিবন্ধন করে কৃষকরা সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা, অবাধে চলাফেরা করতে বিজিবিকে চিঠি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আইনের ফাঁকে ছাড়া পাচ্ছে অপরাধীরা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন; কয়টি চুক্তি হবে?
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তাল আজাদ কাশ্মীর, নিহত ২৪
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উত্তরাঞ্চলের ৪ জেলায় বন্যার আশঙ্কা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এনসিপির দুই নেতাকে শোকজ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘এক পাও সরবো না এখান থেকে’ বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে পোল্ট্রির নতুন দুটি জাত উদ্ভাবন, কমবে খাদ্য খরচ
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর প্রত্যাহারের দাবি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












