ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সম্পদ বেড়েছে ৩৯ গুণ
টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি ২০০৮ সালে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে বিজয়ী হয়ে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। ২০২৩ সালে দাখিল করা হলফনামার সঙ্গে ২০০৮ সালের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত তিন মেয়াদে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপির সম্পদ বেড়েছে ৩৯ গুণ এবং তার স্ত্রী আফরোজা হকের সম্পদ বেড়েছে ১৩ গুণ।
নির্বাচন কমিশনে দাখিল করা ২০২৩ সালের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল সম্পদের যে বিবরণী জমা দিয়েছেন তাতে স্থাবর সম্পদ হিসেবে পৈতৃক সূত্রে ২.৩২ একর কৃষিজমি ও ১২.৫ শতাংশ অকৃষি জমির পরিমাণ উল্লেখ করলেও কোনো মূল্য উল্লেখ করেননি।
তবে বর্তমানে অস্থাবর সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৪ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৫১২ টাকা। স্ত্রী আফরোজা হকের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার ৩৯৬ টাকা, তাছাড়া নির্ভরশীলদের আয় দেখানো হয়েছে ২১ লাখ ৭৭ হাজার ৩৩৩ টাকা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।