ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে শাস্তি বাড়িয়ে মৃত্যুদ- করার পরামর্শ হাইকোর্টের
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধে শাস্তি বাড়িয়ে মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ- এবং এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট।
চলতি বছরের ১২ মার্চ বিচারক এম আর হাসান ও বিচারক ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চের দেওয়া একটি রায়ে এ পরামর্শ দেওয়া হয়েছে।
গত বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
কুষ্টিয়ার বাসিন্দা সেলিম খানের বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, দাঙ্গা সংগঠিত করা, ইসলামি ধর্মীয় বিশ্বাস অবমাননা এবং ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গত বছরের ৪ নভেম্বর ভেড়ামারা থানায় মামলা করেছিলেন একই জেলার বাসিন্দা হানিফ শাহ।
সেলিমের বিরুদ্ধে দ্বীন ইসলাম সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।
এই আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের সর্বোচ্চ শাস্তি বর্তমানে দুই বছর কারাদ- বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দ- এবং এটি জামিনযোগ্য অপরাধ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক শেখ লুৎফর রহমান গত বছরের ৩১ ডিসেম্বর নিম্ন আদালতে অভিযোগপত্র দিয়েছিলেন।
সেলিম খানের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গ্যারান্টি হিসেবে ২৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার শর্তে জামিনের আদেশ দিয়েছিলো এবং সেলিম ও অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট নিম্ন আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেয়।
পূর্ণাঙ্গ পাঠের পর্যবেক্ষণে হাইকোর্ট বেঞ্চ বলেছে, বিবেকবর্জিত, ধৃষ্টতামূলক ও উসকানিমূলক বক্তব্য ও আচরণের জন্য মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ-ের শাস্তির বিধান থাকা বাঞ্ছনীয়, যা সংসদ বিবেচনা করে দেখতে পারে।
আদালত আরও বলেছে, ধর্মকে কেন্দ্র করে যে কোনো উসকানিমূলক বক্তব্য বা কাজ নিরুৎসাহিত করার জন্য এমন অপরাধের ক্ষেত্রে শাস্তির মাত্রা বৃদ্ধি করার এবং এগুলোকে অজামিনযোগ্য গণ্য করা আবশ্যক।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।