দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান -দুলু
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নাটোর শহরে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা নির্বাচন নিয়ে গত সাড়ে ১৫ বছর পার করেছেন। এই সময়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কারাগারে থেকেছে। এই বাংলাদেশকে কারাগারে পরিণত করেছিলেন শেখ হাসিনা। দেশের মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রেখেছে, ভোটের অধিকার হরণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি দেখতে চাই না।
অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের মানুষ ভোটের জন্য আন্দোলন করেছে, কোনো রাজনৈতিক দল গঠন করার জন্য নয়। এখন দেশের মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষকে বাঁচান। তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। মানুষকে আর মিথ্যা আশ্বাস দেবেন না। মানুষ ক্ষেপে গেলে কিন্তু আর কোনো কুল-কিনারা পাবেন না।
দুলু বলেন, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে -ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, আমরা চেয়েছি, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন। কিন্তু এ সরকারের বিরুদ্ধে নতুন কোনো রাজনৈতিক দল করার জন্য আমরা রাস্তায় নামি নাই। এ দেশের ছাত্র সমাজ আমাদের অহংকার। তোমরা ভাষা আন্দোলন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছো। স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছো। শেখ হাসিনাকে দেশ থেকে সরিয়ে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়েছো। কিন্তু আর যেন নতুন করে দেশে ফ্যাসিবাদ তৈরি না হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)