দ্রব্যমূল্যের বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে মেসের শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক:
গত কয়েক মাসে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। যার প্রভাবে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষা নিতে আসা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। কোনোরকমে জীবন পরিচালনা করতে গিয়ে খরচ কমাতে খাবার ও পরিবহন ব্যয় সংকুচিত করেছেন।
বর্তমানে মূল্যস্ফীতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। শিক্ষার্থীরা আগ্রহ হারাচ্ছে শিক্ষা গ্রহণে।
সচরাচর একজন শিক্ষার্থী টাকা উপার্জন করে থাকে না। দুই-একটা টিউশনি করে তাদের চলতে হয়। টিউশনির বেতন বাড়ে না কিন্তু খাতা, কলম থেকে শুরু করে প্রতিটি শিক্ষা উপকরণের দাম ঠিকই বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে প্রতিটা খাবারের মূল্য। শিক্ষার্থীদের তিন বেলা খাবারের জন্য ডিম একটি প্রধান খাবার। মাছ বলতে তেলাপিয়া বা পাঙ্গাশের ছোট টুকরা তাদের জুটে।
শিক্ষার্থীদের জন্য ক্রমবর্ধমান দ্রব্যমূল্য মূলত মড়ার উপর খাঁড়ার ঘায়ের সমতুল্য। ঢাকা শহরসহ অন্যান্য প্রধান শহর এমনকি মফস্বল এলাকাগুলোতেও বাড়ি ভাড়া বা মেস ভাড়া ৫০০ থেকে ১০০০ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পূর্বে একজন শিক্ষার্থীর ক্যান্টিনে সকালের নাস্তায় যেখানে ১৮ টাকা খরচ হতো সেখানে এখন ২৩ টাকা খরচ হচ্ছে। প্রতিটি খাবারের মূল্যই ৫-১০ টাকা বেড়েছে।
শিক্ষার্থীদের সচ্ছলতা বা স্বাভাবিকতা আনতে এমন অবস্থা থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের জন্য কর্ম পরিবেশ তৈরি করা বা কর্মমুখী কারিগরি শিক্ষার বিস্তার ঘটানোর বিকল্প নেই বলে মনে করেছেন শিক্ষাবিদরা। শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষার্থীদের ওপর মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব প্রশমিত করার জন্য, বিশ্ববিদ্যালয় এবং নীতিনির্ধারকরা আর্থিক সহায়তা বৃদ্ধি, ফ্রি টিউশন বাস্তবায়ন আরও সাশ্রয়ী মূল্যের কোর্স উপকরণ প্রদান এবং আবাসন ও স্বাস্থ্যসেবা খরচ মোকাবিলার মতো বিকল্পগুলো অন্বেষণ করতে পারেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।