দ্রব্যমূল্যের আরও চাপে পিষ্ট ক্রেতা
, ০১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
রাজধানীর মহাখালী কাঁচাবাজার থেকে সবজি কিনছিলেন এক ক্রেতা। তিনি আধা কেজি ঢেঁড়স, এক কেজি আলু, আধা কেজি ঝিঙা, এক কেজি শসাসহ আরও কিছু সবজি কিনেছেন। এ সময় বিক্রেতা নিজে থেকেই তাকে ২৫০ গ্রাম কাঁচামরিচও দেন। দাম দেওয়ার সময় নিহাদ জানতে পারেন ওই আড়াইশ গ্রাম মরিচের দাম ৭০ টাকা। তিনি বিক্রেতাকে পরিমাণ কমিয়ে ১০০ গ্রাম দিতে বলেন। অর্থাৎ এভাবেই পণ্যের পরিমাণ কমিয়ে হলেও খরচের বহরে লাগাম টানার চেষ্টা করছে সাধারণ মানুষ।
বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রায় প্রত্যেকদিনই শাকসবজির দাম বাড়ছে। বেতন বাড়ে বছরে একবার। আর সবজি ও অন্যান্য খাদ্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। বাজারে ঢুকে দাম শোনার পর ঘাম ছুটে যায়।
তেজগাঁওয়ের কলমিলতা বাজারে কথা হয় রবিউল হাসানের সঙ্গে। তিনি দুই কেজি ব্রয়লার মুরগি, একটি মাঝারি মানের লাউ, আড়াইশ গ্রাম পেঁয়াজ, একশ গ্রাম রসুন, আধা কেজি আলু ও দুই আঁটি লাল শাক কিনেছেন। বাজারদর সম্পর্কে তিনি বলেন, গত সপ্তাহের চেয়ে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। রসুন কেজিতে ৮ টাকা বেড়েছে। বলতে গেলে কোনো সবজির দামই ৬০ টাকার নিচে নেই।
কলমিলতা, মহাখালী কাঁচাবাজারসহ রাজধানীর বাজারগুলোতেও প্রায় সব ধরনের সবজির দাম গত কয়েকদিনে কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একই অবস্থা মুরগির দামেও।
বাজারের আরেক ব্যবসায়ী সবুজ বলেন, বৃষ্টি ও বন্যার কারণে অনেক অঞ্চলে নতুন করে ফসল লাগানো যাচ্ছে না। বাজারে এখন সবজির দাম বাড়ার পেছনে বন্যা অন্যতম কারণ। তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লাসহ নোয়াখালী অঞ্চলে বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। সেখানেও এখন ঢাকা থেকে সবজি যাচ্ছে। এর প্রভাব ঢাকার বাজারে পড়েছে।
ডিমের ডজন ১৮০ টাকা :
বড় বাজারে এক ডজন ডিমের দাম ১৭০ টাকায় উঠেছে, যা গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশি। আর পাড়া-মহল্লায় ডিম বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা পর্যন্ত। প্রতিসপ্তাহেই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে ডিমের দাম। যা নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে।
খোদ বিক্রেতারা বলছেন, ডিমের দাম একদম অস্থিতিশীল। দুই-তিন সপ্তাহ ধরেই ডিম কিনতে কষ্ট হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। এখন ডিমের দাম শুনে অনেক ক্রেতা ফিরে যাচ্ছেন। বাজারে খুচরায় প্রতিটি ডিম ১৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে এক সপ্তাহ আগে। ব্রয়লার মুরগি এখনও ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দামও ১০ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে।
গরিবের পাঙাস মাছ কিনতেও হিমশিম :
মাছের বাজার অস্থির আগে থেকেই। গতকাল গতকাল জুমুয়াবার কেরানীগঞ্জের জিনজিরা ও আগানগর এবং রাজধানীর কারওয়ানবাজার, নিউমার্কেট ও হাতিরপুল কাঁচা বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে চড়া প্রায় সব ধরনের মাছের দাম। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি বেড়েছে ৫০-১০০ টাকা পর্যন্ত।
লাগামহীন এই বাজারে দেশি মাছের পাশাপাশি স্বস্তি নেই পাঙাশ-তেলাপিয়াতেও। মাছের এই ঊর্ধ্বমুখী দামে নাজেহাল অবস্থা নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চমধ্যবিত্ত সবারই। তাদের দাবি, বাজারে পর্যাপ্ত মাছ থাকলেও সংকটের কথা বলে কারসাজি করছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি বন্যায় ভেসে গেছে অনেক মাছের ঘের। এতে দাম বেড়েছে চাষের মাছের। আর নদীর মাছের দাম তো আগে থেকেই চড়া। কেরানীগঞ্জের আগানগর বাজারের মাছ ব্যবসায়ী হরিপদ বলেন, গত আগস্টের বন্যায় দেশের বিভিন্ন এলাকায় মাছের ঘেরগুলো ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা। এতে সরবরাহ কমায় দাম বাড়ছে চাষের মাছের।
আরেক মাছ ব্যবসায়ী বাদশা ব্যাপারী বলেন, অনেক নদী শুকিয়ে যাওয়ায় কমে গেছে নদীর মাছের সরবরাহ। খাল-বিলগুলোতেও এখন তেমন একটা মাছ মিলছে না। এতে দেশি মাছের দাম আগে থেকেই বাড়তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্দেহ ও বাস্তবতার ফারাক, হামের প্রকৃত রোগচিত্রে অস্পষ্টতা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোথাও তাপপ্রবাহ, কোথাও বৃষ্টির আভাস
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকবে বাংকার, টানেল
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সম্পত্তি নিয়ে বিরোধ, সালিশ বৈঠকে মাকে পিটিয়ে রক্তাক্ত করল সন্তানরা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘুমন্ত ছেলেকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেঁড়া নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রিতে মাউশির জরুরি নির্দেশনা
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা রাখার প্রস্তাব ঢাকা চেম্বারের
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিচারের নামে মক্কেলের টাকা মেরে দেয়া আইনজীবী চাই না -আইনমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বাজেটে বাড়তি করের খড়গ আসবে না -বাণিজ্যমন্ত্রী
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’
১৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












