দ্বীপ রাষ্ট্র কমোরোসে যেভাবে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৩ জুন, ২০২৩ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
কমোরোস ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। মাদাগাস্কার, মায়োতি, তানজানিয়া, মোজাম্বিক, সেশেলের সঙ্গে সমুদ্রসীমা রয়েছে দেশটির। মোরোনি কমোরোসের রাজধানী ও সর্ববৃহৎ শহর।
২০১৮ সালের জরিপ অনুযায়ী এক হাজার ৮৬১ বর্গকিলোমিটারের ছোট দেশটির জনসংখ্যা আট লাখ ৫০ হাজার ৬৮৮ জন। তাদের ৯৮ শতাংশই মুসলিম। কমোরিয়ান, ফ্রেঞ্চ ও আরবি কমোরোসের রাষ্ট্রীয় ভাষা।
বিভিন্ন ঐতিহাসিক সুত্রমতে, কমোরোসে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন মূলত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সময়েই।
কমোরোসের দুই ব্যক্তি মুহম্মদ বেদজা মাওয়াম্বা ও মুহম্মদ মাস্তাওয়া মাওয়ান্ডজে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র দীদার মুবারক পাওয়ার জন্য পবিত্র মদীনা শরীফ উনার উদ্দেশ্যে যাত্রা করেন। তবে উনারা যখন পবিত্র মদীনা শরীফে পৌছান তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়া থেকে সম্মানিত পর্দা মুবারক করেছেন। পরবর্তীতে এই দুই ব্যক্তি খলীফাতু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার দিক নির্দেশনা মুবারক নিয়ে আবার কমোরোসে ফিরে আসেন এবং অত্র অঞ্চলে দ্বীন ইসলাম প্রচারের জোয়ার বয়ে নিয়ে আসেন। পরবর্তীতে আমিরুল মুমিনীন সাইয়্যিদুনা হযরত যূন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফতকালে কমোরোসে দ্বীন ইসলাম উনার বিস্তৃতি ব্যাপকভাবে বৃদ্ধি পায়। কমোরোসে দ্বীন ইসলাম উনার ব্যাপক প্রচার ও প্রসার হয় আরব ও পারস্যের মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। তৎকালীন পারস্যের সিরাজ নগরের সঙ্গে কমোরোসের প্রাচীন ব্যাবসায়িক সম্পর্ক ঐতিহাসিকভাবে প্রমাণিত। তবে কমোরোস বিভিন্ন সময় আফ্রিকান মুসলিম শাসকদের অধীন ছিল। ষোলো শতকের শেষ ভাগে উসমানীয় সুলতান সাইফ বিন সুলতান ডাচ ও পর্তুগিজদের পরাজিত করে কমোরোসকে উসমানীয় শাসনাধীন করেন।
১৮৪১ সালে কমোরোসে উপনিবেশ স্থাপন করে সাম্রাজ্যবাদী ফ্রান্স। ১৯০৮ সালে ফ্রান্স পুরোপুরিভাবে কমোরোস দখল করে। ১৯১২ সালে কমোরোসকে তারা মাদাগাস্কারের একটি প্রদেশ ঘোষণা করে। পরবর্তীতে কমোরোসের মুসলমানদের দীর্ঘ সংগ্রাম এবং লড়াইয়ের কারণে ১৮৭৮ সালে এসে ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৭৫ সালে কমোরিয়ান পার্লমেন্টে আহমদ আব্দুল্লাহ স্বাধীন কমোরিয়ান রাষ্ট্রের ঘোষণা দেন এবং দেশটির প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, কমোরোসের মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। বর্তমান সময়ে এসেও কমোরোসের সিংহভাগ নারী শরীয়তসম্মতভাবে পর্দা পালন করে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












