দ্বীন ইসলাম বিমুখতা ও অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসন নারী নির্যাতনের মূল কারণ
প্রসঙ্গ : বাংলাদেশে তথাকথিত সুন্দরী প্রতিযোগিতা
, ৩০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৬ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২২ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
বাংলাদেশে এই অশ্লীল প্রতিযোগিতার অস্তিত্ব ছিল না। পাশ্চাত্যের অনুকরণে তথাকথিত প্রগতিবাদীরা আমাদের দেশে ৯০-এর দশক থেকে নারীর নগ্ন দেহ প্রদর্শনের আয়োজন করছে। ১৯৯৪ সালে বাংলাদেশে প্রথম মিস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটা চলে ২০০৭ সাল পর্যন্ত। এরপর ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজন করে।
উল্লেখ্য, ৯০-এর দশকে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা অশ্লীল প্রতিযোগিতার প্রথম আয়োজন করে বিলুপ্ত ‘সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদক শাহাদত চৌধুরী। ওই একই গ্রুপের আরেকটি পত্রিকা ‘আনন্দ বিচিত্রা'র ব্যানারে তখন আয়োজন করা হয়েছিল ‘আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’। এরপর ১৯৯৫ সালে ওই প্রতিযোগিতার নাম হয় ‘লাক্স-আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী’। শাহাদত চৌধুরী মারা যায় ২০০৫ সালে। তার সঙ্গে কাজ করেছে নারীবাদী লেখক জব্বার হোসেন। তার ভাষ্য, “শাহাদত চৌধুরী ফটো সুন্দরী প্রতিযোগিতা শুরু করেছিলো ১৯৮৭ সালে। এটা চলে ২০০৫ সাল পর্যন্ত। আর ওই বছরই সে মারা যায়। এটার বৈশিষ্ট্য ছিল যে, ছবি আহ্বান করা হতো আর এই ছবির ওপর ভিত্তি করেই বিচার করা হতো। তবে নির্বাচনের পর যখন শো হতো, তখন প্রতিযোগীরা সামনে আসতো। ”
তারপর আলোচনায় আসে লাক্স-চ্যানেল আই সুপার স্টার- প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিদের ‘লাক্স সুন্দরী' নামে পরিচয় দেয়া হয়। ২০০৫ সালে এই প্রতিযোগিতা শুরু হয়। নৈতিক চরিত্রের স্খলন ঘটাতে দেশের স্কুল-কলেজ পড়–য়া মেয়েদের প্রতিযোগীতায় প্রলুব্ধ করতে আর্থিক পুরস্কার, টিভি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগসহ নানা অফার দেয়া হয়। অবিবাহিত হওয়ার শর্ত দেয়া হয়। বিবাহের তথ্য গোপন করায় ২০১৭ সালে ১ম স্থান অধিকারী নারী এভ্রিলের মুকুট কেড়ে নেয়া হয়।
উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম নারীকে ভোগের সামগ্রী হিসেবে পরিণত করার জন্যে নারীবাদীরা সব আয়োজন করে চলেছে। এরশাদ আমলে নারীবাদীরা বাংলাদেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করেছিলো। মুসলিম জনতার তীব্র প্রতিবাদের কারণে জেনারেল এরশাদ এটা নিষিদ্ধ করেছিলো।
১৯৯৫ সালে বিএনপি সরকারের আমলে শুরু হয় আসল মহড়া। চুপি চুপি, গোপনে নারীবাদীরা ঢাকায় ১৯৯৫ সালের ১২ আগস্ট রাজধানীর ঈসা খাঁ হোটেলে ‘মিস বাংলাদেশ’ একটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে। ১৩ আগষ্ট বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেটা জানা যায়। রাজধানীর প্রাণকেন্দ্রে বসে এ ধরনের অর্ধনগ্নতা প্রদর্শন হয়েছে অথচ সংস্কৃতি মন্ত্রণালয় কিছুই জানেনি। পত্র-পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে দেশে প্রতিবাদের ঝড় উঠে। তবুও সংস্কৃতি মন্ত্রণালয়ের টনক নড়েনি। জনগণের প্রতিবাদের মুখে ৮ দিন পর অর্থাৎ ২০/৮/৯৫ তারিখে এই প্রতিযোগিতার বিরুদ্ধে সংস্কৃতি মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়।
তারপরও সেই থেকে এখনো পর্যন্ত প্রায় নিয়মিতভাবেই এদেশে এই বিদেশী অশ্লীল সংস্কৃতির চর্চা চলছে। বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে নারীবাদীরা অশ্লীলতার বীজ সমাজের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিচ্ছে। এসব অশ্লীল সাংস্কৃতিক আগ্রাসনের কারণ প্রায়ই কলেজ-ইউনিভার্সিটিসহ সমাজে নানা ধরনের নারীটিজিং, সম্ভ্রমহরণ, খুন ইত্যাদি ঘটনা ঘটে থাকে। তখন তারাই আবার বিচারের দাবি নিয়ে মাঠে নামে। অর্থাৎ এসব নারীবাদীরা সর্প হয়ে দংশন করে আবার ওজা হয়ে ঝারে।
-উম্মু সাদিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












