দ্বীন ইসলাম নিয়ে কটূক্তি, প্রতিবাদের মুখে কুবি শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
, ০৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ মে, ২০২৪ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কুবি সংবাদদাতা:
দ্বীন ইসলাম নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বপ্নীলের বাসা যশোরের কেশবপুরে। স্বপ্নীল সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের কার্যনির্বাহী সংসদ ২০২৩-২৪-এর প্রচার সম্পাদক। এ ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট থেকেও বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল মুখার্জীকে গত ১৫ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীন ইসলাম অবমাননা ও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক নিয়ে কটুক্তি করার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
কিন্তু স্বপ্নীল মুখার্জী কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান না করায় কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে সাময়িক বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে বিভিন্ন সময়ে স্বপ্নীলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বীন ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে।
প্রথমে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহপাঠী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ ঝাড়ে। পরে এ নিয়ে গত বুধবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে প্রক্টর বরাবর স্থায়ী বহিষ্কারের আবেদন জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম -জ্বালানি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ছাত্রদল নেতাকে শোকজ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুদকের কর্মচারীদের ঝুঁকি ভাতা বাড়ছে,
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশ নিয়ে গবেষণা কেবলই কাগজ-কলমে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রাম ওয়াসার ৫ হাজার কোটি টাকার মেগা সোয়ারেজ প্রজেক্ট
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)