দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ জানুয়ারি বসবে। এ অধিবেশনে ঠিক হতে পারে সংসদে বিরোধী দল কে?
এদিন শুরু হবে এ সংসদের পাঁচ বছরের মেয়াদ, যা শেষ হবে ২০২৯ সালের ২৯ জানুয়ারি। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেয়া ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করবেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন শুরুর দিন এবং দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি সংসদে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, দ্বাদশ সংসদের সদস্যরা শপথ গ্রহণ করলেও সংবিধান অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ রয়েছে। ফলে এ মেয়াদ শেষ হওয়ার আগে নতুন সংসদের অধিবেশন বসার সুযোগ নেই। এর পরই অধিবেশন হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।