দোহা ছেড়েছেন হামাস নেতারা, তবে স্থায়ীভাবে বন্ধ হয়নি কার্যালয়: কাতার
, ১৮ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ২১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
কাতারের দোহা ছেড়েছেন গাজার বাইরে অবস্থান করা সবচেয়ে জ্যেষ্ঠ হামাস নেতা এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির মধ্যস্থতাকারী দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। কাতার সরকার ও একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, দোহায় হামাসের কার্যালয়ের আর কোনো কার্যকারিতা নেই। কারণ, গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য সব ধরনের মধ্যস্থতার প্রচেষ্টা স্থগিত করেছে কাতার। যদিও তিনি জোর দিয়ে বলেছেন, এ প্রচেষ্টা একেবারে বন্ধ হয়ে যায়নি।
ফিলিস্তিনি ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির মধ্যস্থতার জন্য হামাসের পক্ষের আলোচকেরা ওই অঞ্চলে তাদের অবস্থান বদলেছেন। স্বাগতিক দেশগুলো যাতে বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্য নিজেদের অবস্থান গোপন রাখছেন তারা।
কাতার আনুষ্ঠানিকভাবে হামাসকে চলে যেতে বলেছে, এমন খবরও অস্বীকার করেছেন ওই জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেছেন, উপসাগরীয় রাষ্ট্রটি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বর্তমান প্রশাসন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের আসন্ন প্রশাসনের মধ্যে কোনো উত্তেজনা এড়াতে সতর্কতার সঙ্গে নিজেদের অবস্থান বেছে নিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)