হজযাত্রায় ভোগান্তি:
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরে যেসব ব্যাংক হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আজ গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে আশকোনা হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, যেসব এজেন্সি এ ধরনের অপকর্ম করে আগামীতে হজযাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের লাইসেন্স নবায়ন হবে না। আমাদের বিধান যেটা আছে, ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা- যে যতটুকু অপরাধ করেছে, ততটুকু শাস্তি তারা পাবে। এতে কোনো সন্দেহ নেই।
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, বলা হয়েছে ভিসা করতে ভোগান্তি হয়েছে। আমরা কিন্তু কোনো ভোগান্তিতে পড়িনি। কোনো ভোগান্তি হয়নি আসলে। আমার মনে হয়, অযথা এটা বলা হয়েছে। কারণ যখন ভোগান্তির কথা বলা হচ্ছে, সেই সময় বাংলাদেশের ৮৭ শতাংশ ভিসা সম্পন্ন হয়ে গেছে।
ফরিদুল হক বলেন, অন্যান্য দেশ, যাদের হজ নিবন্ধন কম ছিল তাদের ভিসা বন্ধ ছিল। বাংলাদেশের হজ যাত্রীদের ভিসা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি। অযথা মিথ্যা অপপ্রচার করে আমাদের অপমানিত করার চেষ্টা করেছে। অপবাদ দেওয়ার চেষ্টা করেছে।
ব্যাংকে জটিলতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, এবার দুটি ব্যাংকে জটিলতা হয়েছিল। একটি সমাধান করা গেছে, অন্য ব্যাংকে সমস্যা হওয়ার পরে এক দিনের মধ্যে সমাধান করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)