দেড় দশকে বরাদ্দ বেড়েছে ৪৩৩%, তবু সেবা মানে পিছিয়ে পুলিশ
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পুলিশের সেবামান নিয়ে সূচক তৈরি করে ইন্টারন্যাশনাল পুলিশ সায়েন্স অ্যাসোসিয়েশন (আইপিএসএ)। বিশ্বের ১২৫ দেশের পুলিশ সেবার মান নিয়ে প্রকাশিত ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পুলিশ ইনডেক্স-২০২৩-এ বাংলাদেশ পুলিশের অবস্থান ১০০তম।
গত দেড় দশকে পুলিশে নতুন নিয়োগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে বাহিনীটির জন্য বরাদ্দ বেড়েছে ৪৩৩ শতাংশের বেশি। ২০০৯-১০ অর্থবছরে পুলিশের জন্য বরাদ্দ ছিল ৩ হাজার ৩৩১ কোটি টাকার কিছু বেশি। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে তা ১৭ হাজার ৭৬৫ কোটি টাকা ছাড়িয়ে যায়।
বিপুল বিনিয়োগ ও জনবল বৃদ্ধির পরও দক্ষতা ও সেবার মান বাড়েনি পুলিশের। উল্টো গত দেড় দশকে পুলিশের নানা কর্মকা- প্রশ্নবিদ্ধ হয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পেশাদার বাহিনীগুলোর মধ্যে ক্রমেই অবনমন হয়েছে পুলিশের অবস্থানের।
বিশ্বব্যাপী বিভিন্ন দেশের পুলিশের সেবামান নিয়ে সূচক তৈরি করে ইন্টারন্যাশনাল পুলিশ সায়েন্স অ্যাসোসিয়েশন (আইপিএসএ)। বিশ্বের ১২৫ দেশের পুলিশ সেবার মান নিয়ে প্রকাশিত ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড পুলিশ ইনডেক্স-২০২৩-এ বাংলাদেশ পুলিশের অবস্থান ১০০তম। সেবামানের দিক থেকে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ছাড়া আর কোনো দেশের পুলিশ বাহিনী এত পিছিয়ে নেই।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, পুলিশে আমরা এখন তাগাদা অনুভব করছি সংস্কারের। এটি পুলিশের সব ক্ষেত্রে পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংস্কার বাস্তবায়ন করতে পারলে অবশ্যই পুলিশি সেবা, সক্ষমতা ও ইতিবাচক ধ্যানধারণার ক্ষেত্রে আমূল পরিবর্তন সূচিত হবে। এ সংস্কারের মধ্য দিয়ে পুলিশের প্যারাডাইম শিফট হবে। আক্ষরিক অর্থে সামগ্রিকভাবেই এ সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।