স্বাস্থ্য সন্দেশ:
দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে হার্ট চাঙ্গা রাখে যে ৫ ফল
, ১৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ রবি’ ১৩৯১ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ১৮ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মানুষের রক্তে থাকা মোম জাতীয় এক ধরনের উপাদানের নাম কোলেস্টেরল। কোনো কারণে রক্তে এই উপাদান স্বাভাবিকের মাত্রা ছাড়ালেই বিপদ। তখন হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
তাই যেনতেন প্রকারে কোলেস্টেরলকে বশে রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। এই কাজটা করতে পারলেই ছোট-বড় রোগব্যাধির ফাঁদ এড়িয়ে চলা সম্ভব হবে। বিশেষ করে হার্ট থাকবে চাঙ্গা।
তবে মুখের কথাতেই তো আর কোলেস্টেরল কমবে না। বরং এই কাজটা করার জন্য ডায়েটে একাধিক বদল আনতে হবে। বিশেষ করে এমন কিছু ফলকে খাদ্যতালিকায় জায়গা করে দিতে হবে, যা খারাপ কোলেস্টেরলকে বাগে আনতে সিদ্ধহস্ত।
তাই সুস্থ-সবল জীবনযাপন করার ইচ্ছা থাকলে ঘুরিয়ে ফিরিয়ে খান সেই পাঁচ ফল। তাতেই প্রশস্ত হবে সুস্থ থাকার পথ।
প্রতিদিন একটা আপেল: এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে সলিউবল ফাইবার, যা লিপিড নিয়ন্ত্রণের কাজে সিদ্ধহস্ত। সেই সঙ্গে আপেলে রয়েছে পলিফেনলসের ভা-ার। এই প্ল্যান্ট কম্পাউন্ডও কোলেস্টেরলকে স্বাভাবিকের গ-িতে আটকে রাখতে বিশেষ ভূমিকা রাখে।
কলা খেলেই দূরে থাকবে বিপদ: এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার, যা কিনা খারাপ কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখার কাজে একাই একশো। শুধু তাই নয়, কলায় মজুত পটাশিয়াম ব্লাড প্রেশারকেও স্বাভাবিকের গ-িতে আটকে রাখে।
আঙুরের বিকল্প নেই: আঙুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা খারাপ কোলেস্টেরলকে শরীর থেকে বের করে দেয়ার কাজ একা হাতেই সামলাতে পারে। তাই হাইপারলিপিডিমিয়ায় আক্রান্ত রোগীদের ডায়েটে আঙুর থাকা আবশ্যক।
বেরি জাতীয় ফল: এই ধরনের ফলে থাকা ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্টের যৌথ প্রয়াসে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড থাকবে নিয়ন্ত্রণে।
আনারস : এই ফলে রয়েছে ব্রোমেলেইন নামক একটি উপাদান ,যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি এই উপাদানটি রক্তপ্রবাহকে স্বাভাবিক রাখার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)