দেশে-বিদেশে সাইফুজ্জামানের যত সম্পত্তি অবরুদ্ধের তালিকায়
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৯ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমি প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী থাকার ৯ বছরে সাইফুজ্জামান চৌধুরী অবৈধভাবে অর্জিত টাকা বিদেশে পাচার করে স্বনামে ও তার স্ত্রী রুকমীলা জামানের নামে যুক্তরাজ্যসহ তিনটি দেশে ৫৮০টি বাড়ি/অ্যাপার্টমেন্টের মালিক বনেছে।
সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির একজন উপপরিচালক, একজন সহকারী ও উপসহকারী পরিচালক পদমর্যাদার কর্মকর্তা নিয়ে ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়।
অনুসন্ধানকারী টিমের বিশ্বস্ত সূত্র ও প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য মতে, সাইফুজ্জামান ও তার স্ত্রী রকমীলার যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতে ৫৮০টি বাড়ি/অ্যাপার্টমেন্ট ও সম্পত্তির খোঁজ পাওয়া যায়। দেশগুলোর ল্যান্ড রেজিস্ট্রিতে এসবের সত্যতা মিলেছে।
সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের মালিকানাধীন স্থাবর ও অস্থাবর সম্পত্তিসমূহ ক্রোক বা অবরুদ্ধকরণের লক্ষ্যে আবেদন করে অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপপরিচালক রাম প্রসাদ মন্ডল। আবেদনটির ওপর আদালতে শুনানি করেন দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। এরপর ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করে সাবেক এই মন্ত্রীর সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ/অবরুদ্ধের আদেশ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)