দেশে ফিরেছেন হাফিজ, বিমানবন্দরে বসিয়ে রাখার অভিযোগ
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
হাঁটুর অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে রবিবার দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। সকালে পৌনে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে দিল্লী থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তবে বিমানবন্দরে প্রায় পৌনে দুই ঘন্টা বসিয়ে রাখার অভিযোগ করেন হাফিজ উদ্দিন।
তিনি বলেন, আমার হাঁটুর অপারেশন হয়েছে। গত ২৭ ডিসেম্বর ফোর্টিজ হাসপাতালে এই অপারেশন হয়। এখন চিকিৎসার মধ্যে আছি। ছয় মাস লাগবে ঠিক হতে। মাত্র দুই মাস হয়েছে। এখন মোটামুটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।
অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক কুরিন্দর বিডি’র অধীনে চিকিৎসাধীন ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন।
হাফিজ বলেন, ‘আজকে একটি মামলায় আমার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবো, সেভাবেই সকালের ফ্লাইটে এসেছিলাম। কিন্তু বিমানবন্দরে প্রায় দুই ঘন্টা আমাকে বসিয়ে রাখা হয়। এখন তো আদালতের যাওয়ার আর সময় নেই। আজ সোমবার সকাল ১০টায় আদালতে গিয়ে হাজির হবো আশা করছি।’
একটি মামলায় মেজর হাফিজ উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)