দেশে প্রথমবারের মতো পুকুরে গলদা চিংড়ির রেণু উৎপাদন
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দীর্ঘ প্রচেষ্টার পর সাতক্ষীরার কালিগঞ্জে প্রথমবারের মতো পুকুরে আধা নিবিড় পদ্ধতিতে গলদা চিংড়ির রেণু উৎপাদন সম্ভব হয়েছে।
দেশে যে পরিমাণ গলদা চিংড়ি চাষ হয় তার ৯৫ ভাগ রেণু অবৈধভাবে নদী থেকে সংগ্রহ করা হয়, বাকিটা চোরাচালানোর মাধ্যমে ভারত থেকে আসে। দেশের হ্যাচারিগুলোতে উৎপাদিত রেণু চাহিদার পাঁচ শতাংশও পূরণ করতে পারে না। যে কারণে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি পর্যায়ে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল সমস্যা সমাধানে।
অবশেষে উপজেলার তারালি ইউনিয়নের সন্ন্যাসীর চরে ৮০ শতকের একটি পুকুরে পরীক্ষামূলকভাবে স্থানীয় নদী থেকে সংগৃহীত ১৭৯টি গলদা চিংড়ির মাদার দিয়ে ২০ লক্ষাধিক রেণু উৎপাদিত হয়েছে। এতে গলদা চিংড়ির চাষ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনও বেড়ে যাবে বলে মনে করছে মৎস্য অধিদফতর।
আগে নদীর রেণু এবং ভারত থেকে আসা রেণু উচ্চমূল্যে সংগ্রহের কথা উল্লেখ করে চাষিরা জানান, প্রাকৃতিক পরিবেশে মাটির পুকুরে গলদা রেণু উৎপাদনের কথা শুনে নতুন করে স্বপ্ন দেখছেন তারা। রেণু দেখেই মনে হচ্ছে এগুলো অনেক ভালো হবে। এর গ্রোথ যেমন ভালো, তেমনি দামও কম। তা ছাড়া হ্যাচারিতে রেনু ছাড়লে অনেক সময় মাটির স্পর্শ পেলেই মারা যেত। ভারত থেকে আসা রেণু ভালো হয় না, বেশির ভাগই মারা যায়।
পুকুরে উৎপাদিত রেণু বিক্রির ঘোষণা দেয়ার পর চাষিদের সাড়া মিলেছে উল্লেখ করে খামারের ম্যানেজার ইয়াকুব আলী জানান, নদীর রেণুর দাম প্রতি হাজারে আড়াই হাজার টাকা, অন্যদিকে তাদের রেণু ২ হাজার ২০০ টাকা। ছোট পুকুরে ২ লাখ টাকা খরচ করে ৫০ লাখ টাকার রেণু বিক্রির আশা করা হচ্ছে বিধায় ভবিষ্যতে আরও বড় পরিসরে গলাদা রেণু উৎপাদনের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
খুুকু ফিশ অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী হাফিজুর রহমান মাসুম বলেন, সরকারি-বেসরকারি হ্যাচারিগুলোতে উৎপাদিত রেণু ৯৫ শতাংশ চাহিদা মেটাতে না পারায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা রেণু এবং অবৈধভাবে নদী থেকে সংগৃহীত রেণু দিয়েই গলদা চিংড়ির চাষ করা হতো। তার মতে নদী সংলগ্ন উপকূলীয় এলাকায় এভাবে গলদা রেণু উৎপাদন করা গেলে দাম কমে আসবে। এতে গলদা চিংড়ির চাষ বাড়বে, বাড়বে উৎপাদন। বিদেশে রফতানিও বৃদ্ধি পাবে। দেশে গলদা চিংড়ির চাহিদা পূরণ সম্ভব হবে।
মৎস্য বিভাগের তথ্যমতে, দেশে গলদা রেণুর চাহিদা ৩০০ থেকে ৪০০ কোটি হলেও সরকারি ও বেসরকারিভাবে উৎপাদিত হয় মাত্র ৮ থেকে ১০ কোটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












