দেশে এইডস রোগীর বড় অংশ অনৈতিক সম্পর্কে জড়িত
গত পাঁচ বছরে বাংলাদেশে এইডস রোগীর সংখ্যা দ্বিগুণের বেড়েছে বলে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যে জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে গত এক বছরে এক হাজার ৪৩৮ জন নতুন করে এইডসে আক্রান্ত হয়েছে। বাংলাদেশে এ বছর এইডসে মারা গেছে ১৯৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, দেশে নতুন এইচআইভি সংক্রমিত রোগীর ৪২ শতাংশ সমকামী। এরপরেই রয়েছে বিদেশফেরত প্রবাসী শ্রমিকরা।
এছাড়া যৌনকর্মী, মাদকসেবীরা ও তৃতীয় লিঙ্গের মানুষও আছে। আক্রান্তদের ১০ শতাংশ রোহিঙ্গা জনগোষ্ঠীর বলেও জানা গিয়েছে।
আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্টগ্রামে ৩২৬, খুলনায় ১৫৪, রাজশাহীতে ১৪৭ এবং অন্যান্য বিভাগে ৪৪ থেকে ৮৬ জন পর্যন্ত।
এসব রোগীর ৮৪ শতাংশই ২১ থেকে ৪৯ বছর বয়সী অর্থাৎ তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি। আক্রান্ত বাকি ১৬ শতাংশের বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে।
চলতি বছর যতজন এইডসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৫৫ শতাংশই বিবাহিত। আর অবিবাহিত রয়েছেন ৪০ শতাংশ। বিধবা বা তালাকপ্রাপ্ত রয়েছে পাঁচ শতাংশ।
এইডসে আক্রান্ত হয়ে যারা মারা গেছে তাদের মধ্যে পুরুষ ৭৭ শতাংশ, নারী ২২ শতাংশ ও হিজড়া এক শতাংশ । মৃতদের মধ্যে বেশিরভাগের বয়স ৬০ বছরের বেশি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।