দেশে আবার বাড়ছে ডিমের দাম
আমদানি, ভোক্তা অধিদপ্তর ও র্যাবের অভিযানে কিছুটা কমেছিল ফার্মের ডিমের দাম। তবে কয়েক দিনের বেশি তা স্থায়ী হয়নি। আমিষজাতীয় খাদ্যপণ্যটির দাম আবার বাড়ছে।
রাজধানীর রামপুরা ও তেজগাঁওয়ের কয়েকটি এলাকা ও হাতিরপুল কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বাদামি রঙের ডিম ১৩০ থেকে ১৪০ টাকায় ডজন বিক্রি হচ্ছে। সাদা রঙের ডিম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়। তবে অন্যান্য ছোট বাজারেও এক সপ্তাহ আগে ফার্মের প্রতি ডজন বাদামি ডিম ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হয়েছিল। সাদা ডিম বিক্রি হয়েছিল ১১৫ থেকে ১২০ টাকায়।
উৎপাদন কম ও মুরগির খাদ্যের মূল্য বৃদ্ধির অজুহাতে দুই সপ্তাহ ধরে ডিমের বাজার ছিল টালমাটাল।
খামারি, মুরগির খাবারের ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহে বাজারে মুরগির খাবারের দাম কেজিপ্রতি সর্বোচ্চ সাড়ে তিন টাকা পর্যন্ত বেড়েছে। তাতে ৫০ কেজির এক বস্তা খাবারের দাম ১৭৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগে ৩ হাজার ৪০০ টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকায় এক বস্তা পোলট্রি খাবার পাওয়া যেত, তা এখন ৩ হাজার ৫৭৫ থেকে ৩ হাজার ৬৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের দাম বাড়ায় ক্ষমা চাইলো পুতিন:
রুশ প্রেসিডেন্ট পুতিন ডিমের দাম বাড়ায় ক্ষমা প্রার্থনা করেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এক নারীর প্রশ্নের জবাবে পুতিন এ ক্ষমা প্রার্থনা করে।
ওই নারী ডিমের দাম বেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পুতিন বলে, চাহিদা বেড়েছে। কিন্তু সে তুলনায় আমরা উৎপাদন বাড়াতে পারিনি। দ্বিতীয়ত, যথাসময়ে আমরা ডিম আমদানি করতেও ব্যর্থ হয়েছি।
কারণ ব্যাখ্যা করার পর পুতিন বলেছে, আমি দুঃখিত। ডিমের দাম বেড়ে যাওয়ায় আমি ক্ষমা প্রার্থনা করছি। আমলাদের কাজের ব্যর্থতার কারণেই এমনটি হয়েছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।