দেশের ৪ কোটি মানুষের জীবনযাপনের মান ইউরোপের মানুষের মতো -বাণিজ্যমন্ত্রী
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের ৪ কোটি মানুষের জীবনযাপনের মান ইউরোপের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমান। এই ৪ কোটি মানুষ দাম দিয়ে ভালো পণ্য কিনতে পারেন।’
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) জাতীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘ফার্নিচার প্রোডাক্ট আধুনিক হয়েছে। খুবই ভালো লাগে দেশের আধুনিক টেকসই ফার্নিচার দেখে। দক্ষ লোকবল তৈরি না হওয়া সত্ত্বেও যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তা আকর্ষণীয়।’
ফার্নিচার তৈরিতে ব্যবহৃত বেশ কিছু কাঁচামাল দেশে তৈরি হয় না। আমদানি করতে হয়। এর বিপরীতে বিভিন্ন ধরনের শুল্ক পরিশোধ করতে হয়। শিল্প সংশ্লিষ্টদের শুল্ক ছাড়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের বেশ কিছু জিনিস আমদানি করতে হয়। সেগুলো আমদানি করে রপ্তানি করতে গেলে কম্পিটিটিভনেস পাবে না। এ বিষয়টাও দেখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এসব বিষয় আলোচনা হয়েছে। যে পরিমাণ রপ্তানি করা হবে, তার বিপরীতে যতটুকু কাঁচামাল আমদানি করা হবে, তাতে যেন বন্ডের সুবিধা চান তাঁরা। এটা সম্ভব। এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আছেন, আমরা বিস্তারিত আলোচনা করেছি, কীভাবে এটার একটা ওয়ে আউট বা পথ বের করা যাবে, যাতে করে আমদানি বাড়ে।’
দেশীয় ফার্নিচার সম্পর্কে টিপু মুনশি বলেন, ‘একসময় ইমপোর্ট হতো, এখন আর ইমপোর্ট দরকার নেই। আমরাই দেশে অনেক ভালো প্রোডাক্ট বানাতে পারি। এত সুন্দর কোয়ালিটি আপনারা তৈরি করেছেন।’
ফার্নিচার রপ্তানির বিষয়ে তিনি বলেন, বিদেশে রপ্তানি বাড়ানো দরকার, এতে উৎপাদন বাড়বে, লোকবল বাড়ানো যাবে, বৈদেশিক মুদ্রা আসবে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, শুধু লোকাল মার্কেটে না থেকে এক্সপোর্ট বাড়ান, বৈদেশিক মুদ্রার দরকার আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)