দেশের ১১৫৬ নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
দেশের মধ্যে দিয়ে প্রবাহিত এক হাজার ১৫৬টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ অবহিতকরণ শীর্ষক সেমিনারে এ তালিকা প্রকাশ করা হয়।
এই তালিকায় ৩৬৫টি এমন নদীর নাম যুক্ত করা হয়েছে, যেগুলো ২০১১ সালে বাপাউবোর প্রকাশ করা ৪০৫টি নদী এবং ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রস্তুত করা এক হাজার আটটি নদীর তালিকায় ছিল না।
তিনি জানান, ২০১১ সালে বাপাউবো থেকে প্রকাশিত ৪০৫টি নদীর তালিকায় থাকা ১৮টি নদী এবং ২০২৩ সালে জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশ করা এক হাজার আট নদীর তালিকায় থাকা ২২৪টি নদীর নাম পানিসম্পদ মন্ত্রণালয়ের তালিকায় রাখা হয়নি। এই বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করা হবে।
পানিসম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে নদীগুলোর নাম তালিকা থেকে বাদ পড়েছে, সেগুলোর যদি রেকর্ড থাকে তাহলে ডিসিদের বলব, যাচাই করে আমাদের পাঠিয়ে দিতে। নদীর সংখ্যাটা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। পয়লা বৈশাখের মধ্যে নদীর সংখ্যার চূড়ান্ত তালিকা দিয়েই আমরা থেমে থাকব না। এরপর পর্যায়ক্রমে নদীর দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থাসহ অন্যান্য তথ্য সেই তালিকায় যুক্ত করা হবে। তালিকায় নদীর অফিশিয়াল নামের পাশাপাশি স্থানীয় নামও থাকবে।
মৃত নদী বলে কিছু নেই জানিয়ে তিনি আরও বলেন, প্রবাহহীন নদী বলা যায়, কিন্তু মৃত নদী বলার সুযোগ নেই। মৃত নদী বলেই ডিসিদের কেউ কেউ নদীকে লিজ দিয়ে ফেলেন। প্রবাহহীন নদীর প্রবাহ ফিরিয়ে আনার সুযোগ থাকে। কিন্তু মৃত ঘোষণা করলে নদীর জমি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। এটা আমরা হতে দেব না।
তিনি আরও বলেন, আমরা হাওর ও বিলের তালিকা চূড়ান্ত করে ফেলেছি। এরপরে আমরা খালের তালিকা চূড়ান্ত করব। আজকে থেকে তিন মাসের মধ্যে ডিসিরা এই তালিকা করবেন।
সেমিনারে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, অসম্ভব রকমের নদী দূষণ হচ্ছে। এই দূষণ যে শুধু ব্যবসায়ীরা করছেন তা নয়, নদীর ভেতরে অনেক ড্রেজার ও ছোট ছোট জাহাজ ডুবে আছে। এভাবে নদীগুলো মরে যাচ্ছে। এগুলো উদ্ধার করতে হবে। নইলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে চর পড়ে যাবে।
তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার না করে যেসব কারখানা নদীর মধ্যে বর্জ্য ফেলছে, তাদের ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নদী উদ্ধার করার এখনই সময়। অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিতে হবে। শুধু সংখ্যা দিয়ে বিবেচনা না করে নদীগুলো কী অবস্থায় আছে তা বিবেচনা করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টির বদলে তাপপ্রবাহের শঙ্কা, জনদুর্ভোগের আভাস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেট দুনিয়ায় ডিজিটাল ডাকাতি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপকারভোগীর তালিকায় বিএনপি নেতাসহ সচ্ছলরাও!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জিনের বাদশা’ সেজে কল, হাতিয়ে নেয় ২১ লাখ টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপরাধ ও অনুপ্রবেশের ক্ষেত্রে হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএসইসিতে আসছেন দক্ষ ও অরাজনৈতিক চেয়ারম্যান-কমিশনার -অর্থমন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসী কার্ড হলে বিএমইটি কার্ড থাকবে না -মন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কিচেন ক্যাবিনেটের সদস্যরা প্রতি গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বসতো -আলী ইমাম মজুমদার
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশ হেফাজতে আসামির বক্তব্য প্রচারে আদালতের কড়া নিষেধাজ্ঞা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবর্তন হতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি -শিক্ষামন্ত্রী
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্ল্যাটফর্মে রয়ে গেল শিশু, মায়ের কোলে ফেরালেন আনসার সদস্যরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












