দেশের সব মসজিদে একই সময় জুমা আদায়ের অযৌক্তিক আহবান ইফার
ইসলামিক ফাউন্ডেশন এবারও নতুন এক বিতর্কিত নিদের্শনা জানিয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব মসজিদে জুমার নামাজ একই সময় আদায় করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ: ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ) সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন সময়ে জুমার নামাজ আদায় করতে দেখা যায়। কোনো মসজিদে দুপুর ১টায়, কোনো মসজিদে দেড়টায়, আবার কোনো মসজিদে দুপুর ১টা ৫০ মিনিটে জুমার নামাজ শুরু করতে দেখা যায়। সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা (সফররত মুসল্লি) বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা দূরীকরণে সারাদেশে সব মসজিদে মুসল্লিদের সুবিধার্থে একই সময় দুপুর ১.৩০টায় জুমার নামাজ আদায় করার জন্য আহ¦ান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের এমন বিজ্ঞপ্তিকে অযৌক্তিক বলেছেন দেশের হক্কানি আলেম সমাজ। বিশেষ করে যোহরের নামাযের তুলনায় জুমুয়ার নামায কিছুটা বিলম্বে আদায় করা খাছ সুন্নত মুবারক। এছাড়াও ইফা’ মুসাফিরদের নামাযের বিষয়ে যুক্তি দিয়েছে, অথচ মুসাফিরদের জন্য জুমুয়া এবং জামায়াতে নামায পড়া বাধ্যতামূলক নয়, এখানে ছাড় দেয়া হয়েছে শরীয়তে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।