দেশের বিভিন্ন জেলায় ভর্তুকি মূল্যে কৃষকের কাছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন হস্তান্তর
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শরীয়তপুর সদরের কৃষকের মধ্যে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৩২ লাখ টাকা দামের কমবাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৩-২৪ অর্থ বছরের সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কমবাইন্ড হারভেস্টার হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের কৃষক লুৎফর রহমানের হাতে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ প্রধান অতিথি হিসেবে কমবাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত এলাকার ৬০ জন কৃষকের মাঝে একটি পাওয়ারটিলার, ৩৩ টি শ্যালো মেশিন, একটি সেচ পাম্প এবং গরুর খড়কাটার জন্য ১৭টি মেশিনসহ কৃষি উপকরণ ও যন্ত্রাংশ বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলার পাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।
ঝালকাঠিতে সরকারি সহায়তায় ৫০ ভাগ ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হার্ভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষকদের তিনটি কম্বাইন হার্ভেস্টার মেশিন দেওয়া হয়।
বৃহস্পতিবার কৃষকদের হাতে দলিলসহ হার্ভেস্টার মেশিনের চাবি তুলে দেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।
উল্লেখ্য ঝালকাঠি সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের কৃষি কাজে সহায়তার লক্ষ্যে এই কম্বাইন হার্ভেস্টার ধান কাটার মেশিন ৫০ ভাগ ভর্তুকী মূল্যে বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের দাম ৩২ লাখ টাকা হলেও প্রতিটি মেশিনের জন্য ১৫ লাখ ৫০ হাজার টাকা ভর্তূকি দিয়েছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসিতে বাড়তি নম্বর দিলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা -শিক্ষামন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশিকে বিএসএফের গুলি, ভারতীয়কে ধরে আনল স্থানীয়রা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ ৩ জন চীনা নাগরিক গ্রেপ্তার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাহীশূন্য দুদকে স্থবিরতা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে আবার মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পে-স্কেলের দাবিতে প্রধানমন্ত্রীকে দেয়া স্মারকলিপিতে যা আছে
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুব সতর্কভাবে প্রকল্প বিবেচনা করা হচ্ছে -অর্থমন্ত্রী
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইকোর্টের বিচারকাজ চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)