দেশের প্রথম ডাকঘরের জীর্ণদশা
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৮ জুন, ২০২৪ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ডাকঘর সূত্র জানায়, ১৯৪৭ সালে দেশভাগের পর রৌমারী শাখা ডাকঘরটি স্থাপিত হয়। ১৯৬৬ সালের ২৮ মে এটি রৌমারী সাব-পোস্ট অফিস হিসেবে উন্নীত হয়।
স্বাধীনতা যুদ্ধের সময় রৌমারীতে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা চালু ছিল এবং রৌমারী ডাকঘরটির কার্যক্রমও চালু ছিল।
১৯৮৪ সালের ৪ জুন পযর্ন্ত রৌমারী সাব-পোস্ট অফিসটির কার্যক্রম টিনশেড ঘরটিতে চালু ছিল। সে বছর ৫ জুন রৌমারী সাব পোস্ট অফিসটি উপজেলা পোস্ট অফিসে উন্নীত হলে এটির কার্যক্রম নতুন ভবনে শুরু করা হয়। টিনশেড ঘরের ডাকঘরটির পাশে নির্মাণ করা হয়েছে নতুন ভবন।
স্থানীয়রা বলেন, ১৯৭১ সালে রৌমারী সি জি জামান হাই স্কুল ছিল মুক্তিযোদ্ধাদের প্রতিরক্ষা কার্যক্রম ও সশস্ত্র যুদ্ধে অংশ নেওয়ার অন্যতম সামরিক প্রশিক্ষণ ক্যাম্প। ওই সময়ে এ ক্যাম্প থেকেই প্রায় ৩০ হাজার মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ নেন। ১৯৭১ সালের ২৮ মার্চ রৌমারী সি জি জামান হাইস্কুলকে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে উদ্বোধন করা হয়। এই ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ গ্রহণকারী অনেক মুক্তিযোদ্ধা রৌমারী সাব পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে চিঠিপত্র পাঠাতেন।
টিনশেডের এই ডাকঘরটির রয়েছে একটি দরজা ও দুটি জানালা। ডাকঘরটি থেকে উদ্ধার করা হয়েছে ৮টি সিলমোহর, একটি বাইসাইকেল, একটি টেলিফোন সেট, লেটার বক্স, একটি সিন্দুক ও কিছু ডকুমেন্ট। ডাকঘরটির ঘর ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব ঐতিহাসিক জিনিসপত্র ও ডকুমেন্টগুলো সরিয়ে নিরাপদে রাখা হয়েছে।
রৌমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান খান বলেন, বাংলাদেশের প্রথম ডাকঘরটি সুরক্ষিত রাখতে ডাকঘরটির ওপরে কাঁচ দিয়ে একটি ঘর নির্মাণ করার নকশা প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই ঠিকাদার নিয়োগ করে কাঁচের ঘর নির্মাণকাজ শুরু করা হবে। 'কাঁচের ঘর নির্মাণ করা হলে ডাকঘরটিতে ব্যবহৃত সকল জিনিসপত্র ও ডকুমেন্ট প্রদর্শন করার ব্যবস্থা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)