দেশি প্রতিষ্ঠান থেকে দ্বিগুণ দামে চিনি কিনছে সরকার
, ১৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১০ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১০ মার্চ, ২০২৩ খ্রি:, ২৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুটি প্রতিষ্ঠান থেকে ২৫ হাজার টন চিনি কিনছে সরকার। এরমধ্যে একটি দেশীয় প্রতিষ্ঠান এবং অন্যটি সংযুক্ত আরব আমিরাতের। এজন্য মোট খরচ ধরা হয়েছে ২০১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা। তবে দেশীয় প্রতিষ্ঠান থেকে যে দামে চিনি কেনা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান থেকে তার অর্ধেকের কম দামে চিনি কিনতে পারছে সরকার।
দেশি প্রতিষ্ঠান হলো গ্লোবাল করপোরেশন। আর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান হলো গোল্ডেন উইন জেনারেল ট্রেডিং এফজেডই। এই দুই প্রতিষ্ঠান থেকে চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জাপানের পর এবার সুইজারল্যান্ড থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে খরচ হবে ৬১৮ কোটি টাকা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এই এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এতে খরচ হবে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)