দেশি ধান নিয়ে কিছু কথা
, ২৯ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ তাসি’, ১৩৯১ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
কৃষিজাতপণ্য বিশেষ করে নিয়ে বিভিন্ন ধান গবেষণায় দেখা যায় প্রাকৃতিক গুণাগুণকে পাশ কাটিয়ে অর্থনৈতিক স্বার্থসিদ্ধ হাসিলের জন্য ধান ‘পেন্টেন্ট’ করা শুরু হয়। পেন্টেন্ট শব্দের আভিধানিক অর্থ সংরক্ষণ করা। বীজের জিন এমনভাবে পরিবর্তন করা, যাতে এক ফসল উৎপাদনের পর তার থেকে আরেক ফসল উপাদন করা না যায়। ফলে পরবর্তী বীজ কেনার জন্য উন্নয়নশীল দেশ উন্নত বিশ্বের বীজ উৎপাদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
সত্তর বছর আগে ডক্টর হেক্টর নামে এক গবেষক ধান নিয়ে গবেষণা করে তার গবেষণার ফলাফলে দেখা যায়, বাংলাদেশে বিভিন্ন মৌসুমভিত্তিক অন্তত ১৮ হাজার জাতের ধান আবাদ হতো। কালে কালে তার সংখ্যা খুবই কমে গেছে।
এসব জাতের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের জন্য বিশেষজ্ঞরা বাংলাদেশকে বৈচিত্র্যিক জাতের ধানের কেন্দ্র বলে আখ্যায়িত করেছেন। গত শতাব্দীর আশির দশকের শুরুতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সারা দেশে আবাদকৃত প্রায় ১২ হাজার ৫০০ জাতের নাম সংগ্রহ করেছিল।
দেশি জাতের ধানের কোনোটার ভাত হতো মিষ্টি, কোনোটা থেকে হতো সুস্বাদু চিড়া, কোনোটা থেকে মচমচে মুড়ি, কোনোটা থেকে তৈরি করা হতো পিঠার জন্য আটা, আবার কোনোটার চাল থেকে রান্না হতো শুধু পায়েস। দুধ ও কলা দিয়ে ভাত খাওয়ার জন্য আবাদ করা হতো বিশেষ জাতের।
এসব জাতের নামও ছিল বিচিত্র; মাছরাঙ্গা, ঘিকাঞ্চন, গৌরকাজল, সূর্যমণি, কলমিলতা, বনফুল, ভাটিয়াল, মেঘলাল, সাগরদীঘি ইত্যাদি। কিন্তু বেশি ফলনের আশায় বিদেশি ধান চাষের ব্যাপক প্রসার ঘটে এবং একই সঙ্গে বিলুপ্ত হতে থাকে মানবদেহের জন্য অত্যন্ত উপকারী দেশীয় প্রজাতির ধান।
অথচ এমন দিন ছিল যখন স্বকীয় গুণাবলি বৈশিষ্ট্য নিয়ে দেশি জাতের ধান উৎপাদনে গ্রাম-বাংলার কৃষকদের ছিল অদম্য আগ্রহ। এসব দেশীয় ধান চাষ বা উৎপাদনে খরচও ছিল অত্যন্ত কম। মানবদেহের জন্যও ছিল অত্যন্ত উপকারী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)