দেশপ্রেম নিয়ে জামাতের বক্তব্য হাস্যকর -রিজভী
দেশপ্রেম নিয়ে জামাতের বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশে সেনাবাহিনী ও একটি রাজনৈতিক দল ছাড়া দেশপ্রেম নেই আর কোন দলের মধ্যে। এমন বক্তব্য হাস্যকর। শুধু জুলাই-আগস্টের হত্যাকা-ের বিচার করলে হবে না, হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে। এছাড়া রিজভী বলেন, পাঠ্য বইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসার যোগ্য। তবে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় রংপুরে জামাত আয়োজিত পথসভায় জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামাতে। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।