দেউলিয়া হওয়ার শঙ্কায় চ্যাটজিপিটি’র প্রতিষ্ঠান ওপেনএআই
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৪ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ নাগাদ দেউলিয়া হয়ে যেতে পারে স্যাম অল্টম্যানের প্রতিষ্ঠান ওপেনএআই। গত বছর ওপেনএআই বিশ্বে সাড়া জাগানো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে এনেছিল।
এনডিটিভি জানিয়েছে, ওপেনএআই এর শুধুমাত্র চ্যাটজিপিটি পরিচালনা করতে প্রতিদিন প্রায় ৭ লাখ ডলার (প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকা) খরচ হয়। অল্টম্যানের ওপেনএআইকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে নগদ অর্থ খরচ করতে হচ্ছে। জিপিটি৩.৫ এবং জিপিটি৪ বাজারে আনার পরেও যথেষ্ট মুনাফা অর্জন করতে পারেনি প্রতিষ্ঠানটি।
২০২২ সালের নভেম্বরে চালু হওয়ার পর চ্যাটজিপিটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অ্যাপ হয়ে উঠে। প্রথমদিকে বিপুল ব্যবহারকারী থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে ব্যবহারকারীর সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
সিমিলারওয়েবের তথ্য বলছে, চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা জুনের তুলনায় ১২ শতাংশ কমে গেছে। এর ফলে ব্যবহারকারীর সংখ্যা ১৭০ কোটি থেকে ১৫০ কোটিতে নেমে এসেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ওপেনএআই এখনো লাভজনক নয়। চ্যাটজিপিটি তৈরির পর গত মে মাসে এর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ কোটি ডলারে। মূলত ওপেনএআইতে মাইক্রোসফটের ১০০০ কোটি ডলার বিনিয়োগ এখনো একে টিকিয়ে রেখেছে।
এদিকে ২০২৩ সালে ২০ কোটি ডলার আয় করার আশা করছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি ধারণা করছে, ২০২৪ সালে এর পরিমাণ ১০০ কোটি ডলারে পৌঁছাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)