দেউলিয়াত্ব ঠেকাতে রাইট এইডের আবেদন
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দেউলিয়াত্ব ঠেকাতে আবেদন করেছে ওষুধ বিক্রেতা গ্রুপ রাইট এইড। এছাড়া সংকট নিরসনে কিছু স্টোর বন্ধ করা ও চলমান মামলা নিষ্পত্তির ঘোষণাও দিয়েছে তারা। একই সঙ্গে নতুন সিইওর নাম ঘোষণা করেছে পেনসিলভানিয়াভিত্তিক কোম্পানিটি। খবর রয়টার্স।
কোম্পানিটি জানিয়েছে, কিছু ঋণদাতার কাছ থেকে ৩৪৫ কোটি ডলার অর্থায়নের একটি নতুন প্রতিশ্রুতি পেয়েছে রাইট এইড, যা তাদের দেউলিয়াত্ব কাটিয়ে উঠতে যথেষ্ট তারল্য হিসেবে কাজ করবে।
রাইট এইড জানিয়েছে, মার্কিন দেউলিয়াত্ব সুরক্ষা আইন তাদের নায্য উপায়ে মামলা সমাধানের অনুমতি দেবে। নিউ জার্সির মার্কিন দেউলিয়া আদালতের একটি মামলা অনুসারে, ওপিওড মামলা ছাড়াও ফার্মেসি চেইনটি মোট ৮৬০ কোটি ডলার ঋণের সঙ্গে লড়াই করছে। যার কিছু ২০২৫ সালে পরিশোধ করা হবে। কোম্পানিটি তাদের ৭৬৫ কোটি ডলারের মোট সম্পদের তালিকাও প্রস্তুত করেছে।
রাইট এইড কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের স্বল্প পারফরমিং যেসব স্টোর রয়েছে, সেগুলো বন্ধ করে দেয়া হবে। পাশাপাশি ভালো পারফর্ম করছে, এমন স্টোরগুলোয় কর্মীদের বদলি করা হবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।
অন্যান্য ফার্মেসি চেইনের সঙ্গে রাইট এইডের নামও মামলায় বিবাদী হিসেবে সংযুক্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রে ওপিওড সংকটে ইন্ধন জোগানো। প্রসঙ্গত, ‘লাল পতাকা’ প্রদর্শন না করা এবং ওপিওডসহ নিয়ন্ত্রিত ওষুধের অবৈধভাবে কয়েক হাজার প্রেসক্রিপশন পূরণ করায় রাইট এইডের বিরুদ্ধে মামলা করে মার্কিন বিচার বিভাগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)