দূরপাল্লার বাস নিয়ে বেরিয়েছেন চালকরা
নিজস্ব প্রতিবেদক:
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল অনেকটাই স্বাভাবিক দেখা গেছে রাজধানীর সবগুলো সড়ক। রাজধানীতে বেড়েছে ব্যক্তি ও গণপরিবহন। চোখে পড়ছে চিরচেনা যানজটও। একই সঙ্গে সকাল থেকে দূরপাল্লার বাসগুলো রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। আবার ঢাকার বাইরে থেকে যাত্রী নিয়ে টার্মিনালে আসছে। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও যাত্রী নিতান্তই কম দেখা গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণাসহ অন্যান্য গন্তব্যের বাসগুলো সময়মতো টার্মিনাল ছেড়ে যাচ্ছে। তবে টার্মিনালের মুখ থেকে কতিপয় যাত্রী বাসে উঠছেন। এছাড়া কিছুটা ভিড় দেখা গেছে ময়মনসিংহ-ঢাকা রুটের এনা পরিবহনের বাস কাউন্টারে। তবে সেই ভিড় অন্যান্য সময়ের মতো না।
এদিকে আরও দেখা গেছে কিছু সময় পর পর গন্তব্যে যাওয়ার জন্য যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, রিকশায় করে বাস টার্মিনালে আসছেন। তবে সেই সংখ্যাটা নিতান্তই কম। গত এক ঘণ্টায় হাতেগোনা সেই সংখ্যা হবে প্রায় ৬০ থেকে ৭০ জনের মতো। যাত্রীরা বলছেন অতীব ও প্রয়োজন ছাড়া কেউ এখন আর মুভমেন্ট করছে না। নির্বাচনী সহিংসতা শুরু ফলে তারা সবাই নিজ থেকেই সতর্কতা অবলম্বন করে চলছেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।