মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

দুর্বল সাপ্লাই চেইনে বাধাগ্রস্ত ক্ষুদ্র শিল্প

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, রাত ১২:২৩
নিজস্ব প্রতিবেদক:
বড় প্রতিষ্ঠান তুলনামূলক ছোট বা এসএমই প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য বা পণ্যের অংশবিশেষ সংগ্রহ করলে শিল্পায়ন বিস্তৃত হওয়ার সুযোগ পায়। ছোট প্রতিষ্ঠানগুলো ব্র্যান্ড ভ্যালু থাকা প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ করার মাধ্যমে দাঁড়িয়ে যায়; কর্মসংস্থান বাড়ে, পণ্য দ্রুত বাজারে পৌঁছানো যায়।
কিন্তু প্রয়োজনীয় নীতি সহায়তা ও উদ্যোগের অভাবে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং এসএমই খাত বিকশিত হচ্ছে না।
দেশের প্রধান রপ্তানিকারক খাত তৈরি পোশাক শিল্প। এ খাতের কারখানাগুলো একাধিক ছোট প্রতিষ্ঠানের কাছ থেকে কাপড়, বোতাম, প্রিন্টিং ও প্যাকেজিং পণ্য সংগ্রহ করে পোশাক প্রস্তুত করে এবং তা বিভিন্ন ফরোয়ার্ডিং কোম্পানির মাধ্যমে জাহাজিকরণ করে থাকে।
দেশের একটি অটোমোবাইল কোম্পানি স্থানীয় বিভিন্ন এসএমই, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠানের কাছে থেকে পার্টস আউটসোর্সিং করে মোটরসাইকেল অ্যাসেম্বল করে থাকে। একইভাবে দেশীয় একটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ক্ষুদ্র কুটির শিল্পের উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বাজারজাত করে থাকে।
দেশীয় শিল্পের বিকাশে এ ধরনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (সরবরাহ ব্যবস্থাপনা) জরুরি। কিন্তু প্রয়োজনীয় নীতি, ব্যাংকিং সাপোর্ট ও বড় উদ্যোক্তাদের সহায়তার অভাবে পণ্য সরবরাহ ব্যবস্থাপনা বিকশিত হচ্ছে না।
এ বিষয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি ও জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা (জেসিআইএডি)-এর উপদেষ্টা আব্দুল হক বলেন, সাপ্লাই চেইন উন্নত দেশগুলোতে একটি অনিবার্য উৎপাদন ব্যবস্থা। সেখানে বড় একটি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান গাড়িটি অ্যাসেম্বল করছে। তার সাথে শতাধিক কারখানার কেউ লাইট তৈরি করে, কেউ টায়ার করছে, কেউ নাট তৈরি করছে, গ্লাস ফ্যাক্টরি গ্লাস করছে- যাদের বলা হয় সাপ্লাই চেইন। আমাদের এখানেও আছে, কিন্তু এটা খুব কম। আর এটা প্রসারিত না হওয়ার পেছনে রয়েছে সরকারের ভ্রান্ত নীতি। যেমন ধরুন, প্যাকিং ম্যাটারিয়ালে কার্টন যদি মূল কারখানাটি করে থাকে তাহলে ট্যাক্স দেওয়া লাগবে না। একই কার্টন যদি অন্য একটি কারখানা প্রস্তুত করে সরবরাহ করে তাহলে তাকে ট্যাক্স দিতে হবে। এর ফলে ওই ছোট কারখানাটির উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২ মিনিট আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ৩ মিনিট আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ২২ মিনিট আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ২৩ মিনিট আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ২৪ মিনিট আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ২৫ মিনিট আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ২৭ মিনিট আগে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার ৩৮ মিনিট আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত ৪০ মিনিট আগে রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা ৪৬ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ১ ঘণ্টা আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ১ ঘণ্টা আগে