দুর্নীতিবাজ নেতারা সক্রিয় সচিবালয়ে, সংযুক্ত পরিষদের ৯ দফা
, ০১ লা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আওয়ামী লীগ সরকারের দোসর সচিবালয় কর্মচারী পরিষদের নেতারা বিভিন্ন নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা আগের মতো সচিবালয়ে বদলি বাণিজ্যসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। তাদের এমন অপকর্ম অপতৎপরতায় সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, সচিবালয়ে পতিত সরকারের দোসর কর্মচারী পরিষদের দুর্নীতিবাজরা এখনও সক্রিয়। তারা আগের মতোই বিভিন্ন নামে ভুল পাল্টিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের রক্ষায় কাজ করছেন।আগের মতো প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি গোপনে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওই কর্মচারী।
এদিকে, ১৬ বছর ধরে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের একমাত্র সংগঠন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ বিগত সরকারের আমলে চাকরিচ্যুত-সাময়িক বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের মতো পাওনা ফেরত, বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠনসহ নয় দফা দাবি দিয়েছে সরকারকে। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সচিবালয়ে কর্মরত ননক্যাডার ফিডার পদধারীদের প্রাপ্যতানুযায়ী বিভিন্ন ক্যাটাগরির পদ সংরক্ষণ, পদনাম পরিবর্তন, নতুন পে-কমিশন গঠন, ৫০% মহার্ঘ্য ভাতা, ১০০% পেনশন ও ৪০০% গ্রাচুইটি সুবিধা প্রদান, বিদ্যমান ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি গ্রেড প্রবর্তন, সচিবালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির বিদ্যমান পদ ও নাম পরিবর্তন করে যৌক্তিক নাম প্রদান, বিগত সরকারের আমলে চাকরিচ্যুত-সাময়িক বরখাস্ত ও অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরপ্রাপ্তদের মতো পাওনা ফেরতসহ যৌক্তিক নয় দফা দাবি দাওয়া আমরা মন্ত্রিপরিষদ সচিবের কাছে লিখিতভাবে জানিয়েছি।
তিনি আরও জানান, আমাদের দাবির যৌক্তিকতা বিবেচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৩০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করি দুই মন্ত্রণালয় আমাদের দাবি দাওয়া দ্রুত বাস্তবায়ন করবে।
এর আগে গত ২৮ অক্টোবর সংযুক্ত পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বদিউল কবির ও ভারপ্রাপ্ত মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিবের হাতে লিখিত দাবি তুলে দেন।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব নেতাদের সরকারের গঠিত পে-কমিশনে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে আশ্বস্ত করেছেন। এ বিষয়টি নিশ্চিত করে পত্রের মাধ্যমে যথা সময়ে জানানো হবে বলেও জানিয়েছেন সচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)