দুর্নীতির অভিযোগ সীমাহীন, তারপরও পদে থাকবেন নরসিংদীর এসপি?
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আশির, ১৩৯২ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জেলাজুড়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ নরসিংদীর পুলিশ সুপার (এসপি) আব্দুল হান্নানের বিরুদ্ধে। অভিযোগের ফিরিস্তিতে কী নেই! পুলিশ সদস্যদের কাছ থেকে ঘুষ আদায়, আদালতের মালখানায় না পাঠিয়ে মাদকদ্রব্য গায়েব করে দেওয়া, নিজে এসপি হতে গিয়ে একজনকে দেওয়া ঘুষের ৫০ লাখ টাকা তুলতে পুলিশকে ব্যবহার, মাদক কারবারি এমনকি পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে মাসোহারা আদায়সহ নানান অভিযোগ তার বিরুদ্ধে।
তাছাড়া আওয়ামী লীগের পলাতক নেতা, আওয়ামীপন্থি ব্যবসায়ীদের টার্গেট করে পুলিশ দিয়ে চলছে তার রমরমা বাণিজ্য। পুলিশের এই কর্মকর্তার অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি হলেও তেমন সক্রিয়তা নেই তাদের। এত অভিযোগের পরও এসপি হান্নান বহাল তবিয়তে আছেন।
ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘তার (এসপি হান্নান) অভিযোগের বিষয় নজরে এসেছে, আমরা তদন্ত করছি।’
কোন বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তদন্তের অগ্রগতি কী জানতে চাইলে আওলাদ হোসেন বলেন, ‘সব বিষয়ই দেখা হচ্ছে।’ এর বেশি কিছু বলতে চাননি তিনি।
গত ১৭ ফেব্রুয়ারি মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেওয়াসহ নানান অনিয়মের অভিযোগে চার পুলিশ সুপারকে একযোগে দায়িত্ব থেকে সরিয়ে দেয় সরকার। এসপি আব্দুল হান্নানের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছে। তারপরও পদে থাকবেন তিনি?
নরসিংদীর আদালতের মালখানায় না পাঠিয়ে আটক মাদ্রকদ্রব্য গায়েব করে দেওয়ার অভিযোগ ইতিমধ্যে আইজিপির দপ্তরেও পৌঁছেছে। নরসিংদীর এই ঘটনা জানতে পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে বলে জানান আইজিপি বাহারুল আলম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)