দুবাই চেম্বার বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে বিনিয়োগ বাড়াতে দুবাই গিয়েছে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি দেশের ব্যবসায়িক সংগঠনের মধ্যে বেসরকারিভাবে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দেশটির সাথে বাণিজ্যিক কাঠামো বৃদ্ধিতে দেশের এ শীর্ষ ব্যবসায়িক সংগঠনের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
গত বৃহস্পতিবার দুবাইয়ে চেম্বারের সঙ্গে বৈঠকে রমজানের পর তাদের ১৫-২০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ সরকারের ভিশন-২০৪১ সহ বিনিয়োগের সম্ভাব্য খাতগুলো তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘চট্টগ্রাম, পায়রা ও মাতারবাড়ী সমুদ্রবন্দরে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা চাইলে এ সুবিধা নিতে পারেন। ’
বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা বিনিময়, ব্যবসায়িক তথ্য আদান-প্রদানসহ বাংলাদেশে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন দুবাই চেম্বারের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী লোথা। তিনি বলেন, ‘বাংলাদেশে বড় বড় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে নির্দিষ্ট কিছু খাতে আমরা কাজ করতে আগ্রহী। আর স্বল্প পরিসরে এটি শুরু হতে পারে ব্যবসায়িক তথ্য আদান-প্রদানের মাধ্যমে। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।