দুদকের অভিযোগপত্রে ব্যাংকের ৪৬ কর্মকর্তা
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৫ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মূল হোতা হিসেবে বারবার শেখ আবদুল হাই বাচ্চুর নাম এলেও এত দিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫৯টি অভিযোগপত্রের ৫৮টিতেই অভিযুক্ত হয়েছে। বাচ্চু ছাড়াও মালয়েশিয়ায় পলাতক ব্যাংকটির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামসহ মোট ১৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করেছে দুদক। এর মধ্যে ব্যাংকের কর্মকর্তা রয়েছে ৪৬ জন।
বেসিক ব্যাংকের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, আসামির তালিকায় নাম আসা ডিএমডিদের কেউ এখন চাকরিতে নেই। আগেই তাদের কাউকে অপসারণ করেছে ব্যাংক, কেউ গেছে অবসরে। যারা চাকরিতে আছে, অভিযোগপত্র অনুমোদনের পর গ্রেপ্তার আতঙ্কে তাদের বেশিরভাগই অফিস করেনি। অনেকেই গা-ঢাকা দিয়েছে। কেউ কেউ অফিসে এসে সই করে চলে যায়। কেলেঙ্কারির ঘটনায় মামলার প্রায় আট বছর পর অভিযোগপত্র অনুমোদন হওয়ায় বাচ্চুসহ অনেক আসামি দেশে নেই বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, বেসিক ব্যাংকে শেখ আবদুল হাই বাচ্চু চেয়ারম্যান হওয়ার পর নানা অনিয়ম করে ব্যাংকটিকে দেশের সবচেয়ে খারাপ ব্যাংকের উদাহরণ বানিয়েছে। সে চেয়ারম্যান ছিলো ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত। এ সময়ে ব্যাংক থেকে ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। যদিও প্রকৃতপক্ষে ঋণ অনিয়মের পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি। কেলেঙ্কারি নিয়ে গত কয়েক বছর জাতীয় সংসদ, উচ্চ আদালত, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন পর্যায়ে বারবার আলোচনা উঠলেও অদৃশ্য কারণে আসামির তালিকায় কখনও বাচ্চুর নাম আসেনি।
বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ঠেকেছে ৭ হাজার ৪৭৫ কোটি টাকা বা মোট ঋণের ৫৮.৩৭ শতাংশ। বর্তমানে ৪ হাজার ৫৭৯ কোটি টাকার নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি রয়েছে। মূলধন ঘাটতি দুই হাজার কোটি টাকার ওপরে। মুনাফা তো দূরে থাক, প্রতিবছর বড় অঙ্কের লোকসান গুনছে। গত বছর ১০৯, তার আগের বছর লোকসান ছিল ৩৮৬ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)