মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

দুটি যুদ্ধ ও ৫০টি দেশে নির্বাচন, কোন পথে যাবে বিশ্ব অর্থনীতি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, সকাল ৫:০৪
দুটি যুদ্ধ ও ৫০টি দেশে নির্বাচন, কোন পথে যাবে বিশ্ব অর্থনীতি
আল ইহসান ডেস্ক:
ভূরাজনীতির উত্তেজনা আগে থেকেই বিশ্ব অর্থনীতিতে জেঁকে বসে আছে। সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছে সাগরের গুরুত্বপূর্ণ এক নৌপথে জাহাজের ওপর ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলা। এ হামলা আবার ঘটছে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল-হামাস যুদ্ধের জেরে। ফলে বৈশ্বিক অর্থনীতির জগতে টালমাটাল যে অবস্থা ইতিমধ্যে রয়েছে, তাতে অস্থিতিশীলতার আরেকটি ডোজ যুক্ত হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ার ঝুঁকি সংকটে নতুন মাত্রা যোগ করেছে। এর আগে ছিল কোভিড-১৯ ও ইউক্রেনে যুদ্ধ। বিশ্বের অর্থনীতিতে এসব ঘটনা বড় অঘটন হিসেবে এসেছে। সব মিলিয়ে অর্থনীতি পথ হারিয়েছে, অর্থনীতিতে ক্ষত সৃষ্টি হয়েছে।
তবে এগুলোই যেন শেষ নয়। আগামীতে আসছে একের পর এক নির্বাচন বিশ্বের বিভিন্ন দেশে, নানা প্রান্তে। যে অস্থিরতা এসব নির্বাচনের কারণে তৈরি হবে, তার ফলাফল হবে গভীর ও সুদূরপ্রসারী।
কমবেশি ৫০টি দেশে ২০০ কোটির বেশি মানুষ ২০২৪ সালে ভোট দেবে। ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ২৭ সদস্যের ইউরোপীয় পার্লামেন্টে নতুন বছরে ভোট হবে।
২০২৪ সালের নির্বাচন অলিম্পিয়াডে যেসব দেশ যোগ দিচ্ছে, সব মিলিয়ে তাদের অর্থনীতির আকার বৈশ্বিক অর্থনীতির ৬০ শতাংশ। অনেক দেশেই সরকারের বিরুদ্ধ অবিশ্বাস বাড়ছে, ভোটাররা তিক্তপূর্ণভাবে বিভক্ত। আবার অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ আছে অনেক দেশে।
যেসব দেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয়, সেসব দেশেও অর্থনীতির সর্বশেষ হালচাল নিয়ে নেতারা স্পর্শকাতর। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আদেশ দিয়েছে রপ্তানি আয় দ্রুত রুবলে রূপান্তরিত করতে হবে। সম্ভবত এটা করা হয়েছে দেশটির মুদ্রা রুবলকে শক্তিশালী করতে। আগামী মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন, তাই পুতিন দ্রব্যমূল্য কমাতে চায়।
বিভিন্ন দেশের নির্বাচনে যারা জিতবে, তারা ঠিক করবে ভর্তুকি, কর-সুবিধা, প্রযুক্তি হস্তান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, বাণিজ্য বাধা, বিনিয়োগ, ঋণ মওকুফ ও জ্বালানি রূপান্তর-এসব বিষয়ে ওই দেশের নীতি কী হবে। এসব নীতি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি দেশের অর্থনীতির গতিপ্রকৃতি এসব নীতির ওপর নির্ভর করে।
অনেক অর্থনীতিবিদ বর্তমান অবস্থার সঙ্গে ১৯৭০ দশকের পরিস্থিতির তুলনা করেছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে বরং ১৯৩০ দশকের মিল অনেক বেশি। সে সময়ের অস্থির রাজনীতি ও আর্থিক অসাম্য জনতুষ্টিবাদ উসকে দিয়েছিল। ফলে বাণিজ্যিক লেনদেন কমে, আর বাড়ে কট্টর রাজনৈতিক ভাবনা।
নির্বাচনগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষের নির্বাচন হবে ভারতে। এটি এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি প্রবৃদ্ধির অর্থনীতি, চীনের সঙ্গে পাল্লা দিয়ে দেশটি বিশ্বের উৎপাদন কেন্দ্র হতে চায়। জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আরেক দফা উত্তেজনা তৈরি হতে পারে।
মেক্সিকোতে জ্বালানি ও বিনিয়োগের ক্ষেত্রে নীতি কী হবে, তা ঠিক করবে জনগণ। আর ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নিকেলের মতো গুরুত্বপূর্ণ ধাতুর বিষয়ে নীতি পরিবর্তন করতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে এযাবৎকালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ নির্বাচন এরই মধ্যে নীতিনির্ধারণে ভূমিকা রাখা শুরু করেছে। গত সপ্তাহে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়াম এবং মোটরসাইকেলের শুল্ক নিয়ে আলোচনা আগামী নির্বাচনের পর করার বিষয়ে ওয়াশিংটন ও ব্রাসেলস একমত হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত রিপাবলিকান পার্টির প্রার্থী হবে। সে প্রবলভাবে বাণিজ্য নিয়ন্ত্রণের পক্ষে। সে প্রস্তাব দিয়েছে, যুক্তরাষ্ট্রে আসা সব পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এটি হবে এমন একটি পদক্ষেপ, যা পৃথিবীর অন্য দেশকেও একই রকম পদক্ষেপ নিতে উৎসাহিত করবে বলেই ধারণা করা হচ্ছে।
বাণিজ্য ও নিরাপত্তার উদ্বেগ: ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা একনায়কদেরই স্মরণ করিয়ে দেয়। ইতিমধ্যেই সে যথেষ্ট জোরালো ইঙ্গিত দিয়েছে, আবার নির্বাচিত হলে সে ইউরোপের সঙ্গে আমেরিকার দীর্ঘদিনের অংশীদারত্ব ভেঙে দিবে, ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেবে এবং চীনের সঙ্গে আরও সংঘাতমূলক অবস্থান গ্রহণ করবে।
২০২৪ সালের অর্থনৈতিক পূর্বাভাস এখন পর্যন্ত মিশ্র। বিশ্বের বেশির ভাগ অঞ্চলে প্রবৃদ্ধি শ্লথ হবে বলে মনে করা হচ্ছে। বেশ অনেকগুলো উন্নয়নশীল দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হবে, এমন আশঙ্কা রয়েছে। তবে ইতিবাচক দিক হলো, মূল্যস্ফীতির দ্রুত পতন কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার কমাতে কিংবা এ হার আর না বাড়াতে উৎসাহিত করছে। ঋণ করার খরচ কমে এলে বিনিয়োগ বাড়ে এবং মানুষ বাড়ি কেনে।
তবে বিশ্বে যেহেতু নতুন নতুন জোট হচ্ছে, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ছে, তাই অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার উদ্বেগগুলো আগের যেকোনো সময়ের তুলনায় বেশি বিবেচনা করা হবে।
রাশিয়ার তেল, গ্যাস ও কয়লা আরও বেশি পরিমাণে কিনছে চীন, ভারত ও তুরস্ক। ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপ রুশ জ্বালানি কেনা ব্যাপকভাবে কমিয়ে দিয়েছিল। এ সময়েই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়লে ওয়াশিংটন বিদ্যুৎ-চালিত গাড়ি, সেমিকন্ডাক্টর ও জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত অনেক খাতে বিপুল পরিমাণ প্রণোদনা দিতে শুরু করে।
লোহিত সাগরে জাহাজের ওপর ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ড্রোন ও মিসাইল হামলা বিশ্বের দেশগুলোর মধ্যে বিভক্তির চিত্রটি আরও পরিষ্কার করেছে।
ইওয়াই-পার্থেননের ভূরাজনীতিবিষয়ক বিশ্লেষক ও প্রতিষ্ঠানের তৈরি করা প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময় ইয়েমেন, হামাস, আজারবাইজান ও ভেনেজুয়েলার মতো শক্তির উত্থান ঘটেছে, যারা আর প্রচলিত ব্যবস্থা মেনে নিতে আগ্রহী নয়।
তাই চলমান সামরিক সংঘাত, চরম আবহাওয়া ও গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশে নির্বাচন ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ৪ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ৪ দিন আগে