দুই বছরেও কাজে আসেনি ২০ লাখ টাকার সোলার সেচ পাম্প
, ১১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
মানিকগঞ্জের ঘিওরে দুই বছরেও চালু হয়নি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি সোলার সেচ পাম্প। এ প্রকল্পে ২০ লাখেরও বেশি টাকা খরচ হয়েছে। তবে কৃষকদের কোনো কাজেই আসছে না এ সোলার সেচ পাম্প। বিএডিসির দাবি, সেচ পাম্প পরিচালনা কমিটির গাফিলতির কারণে সময়মতো এটি চালু করা যায়নি।
ঘিওর উপজেলা সদরের চর ঘিওর এলাকায় ধলেশ্বরী নদীর কূলঘেঁষে সেচ পাম্পটি স্থাপন করে বিএডিসি। ২০২১-২২ অর্থবছরে বৃহত্তর ঢাকা জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের ধান ও রবিশস্য আবাদের সুবিধার্থে প্রকল্পটি গ্রহণ করা হয়। কিন্তু দুই বছরেও এটি চালু না হওয়ায় কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, সেচঘর, সোলার প্যানেল এবং ড্রেনেজ সিস্টেমসহ প্রকল্পের যাবতীয় কাজ শেষ হয়েছে। তারপরও সেচ ঘরে তালা ঝুলছে। পাশেই ধানক্ষেতে আগাছা পরিষ্কারের কাজ করছেন কয়েকজন কৃষক। বিদ্যুৎ ও ডিজেলচালিত শ্যালো মেশিন দিয়ে বোরো ক্ষেতে সেচ দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিএডিসি মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সেচ বিভাগের সহকারী প্রকৌশলী মুহম্মদ তিতাস বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে পাম্পটি চালু করা যাচ্ছে না। তবে ত্রুটি মেরামতের কাজ চলছে। আশা করি দু-একদিনের মধ্যেই পাম্পটি চালু করা যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১৬ লাখ টন তেল কিনবে সরকার, সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধীদের ধরতে ‘অ্যাগ্রেসিভ পুলিশিং’ করা হবে -র্যাব
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চৌর্যবৃত্তির অভিযোগ নিয়ে ফের তদন্ত কমিটি, ব্যক্তিগত আক্রোশের অভিযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা -প্রধানমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাজারে চাল ও নিত্যপণ্যের দাম স্থিতিশীল -বাণিজ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংসদে ‘অশ্লীল’ উপমা, জামাত এমপির বক্তব্য এক্সপাঞ্জ করার নির্দেশ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে -স্বাস্থ্যমন্ত্রী
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক’
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাতারবাড়ি-চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ‘মুক্ত বাণিজ্য’ অঞ্চল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে ‘দুর্দশাগ্রস্ত ঋণ’ প্রায় ১১ লাখ কোটি টাকা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)