স্বাস্থ্যকথা:
দীর্ঘ যাত্রায় মোশন সিকনেস কি এবং কেন হয়
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
কোথাও ঘুরতে যাওয়ার সময় দীর্ঘ যাত্রায় অনেকেরই আকস্মিক বমি বমি ভাব বা বমি হয়। এই অবস্থাটিই মোশন সিকনেস নামে পরিচিত। মোশন সিকনেস মূলত মস্তিষ্কের ভুল সংকেত এর কারণে হয়। শরীরের সব সংকেত প্রথমে মস্তিষ্কে যায় এবং মস্তিষ্ক জানান দেয় কোন কাজটা আমরা করবো। কিন্তু পারিপার্শ্বিকতার কারণে মাঝেমধ্যে মস্তিষ্ক আমাদের কিছু ভুল সংকেত দিয়ে থাকে। মস্তিষ্কের ভুল সংকেত হচ্ছে- ধরুন আপনি গাড়িতে বসে আছেন। এখন আপনার চোখ একটা জিনিস দেখছে,আপনার কান অন্য জিনিস শুনছে এবং আপনার পেশি অন্য কিছু অনুভব করছে। এমতা অবস্থায় মস্তিষ্ক একসাথে এতোগুলো সংকেত সঠিকভাবে ধারণ করতে পারে না ফলে শরীর অসুস্থ হয়ে পরে। এটিই মূলত মোশন সিকনেস। আবার, যাদের মোশন সিকনেস নেই, ভ্রমণের সময় তাদেরও অ্যাসিডিটি থেকে, ধোঁয়া বা গরম থেকেও বমি ভাবের সৃষ্টি হতে পারে। যাদের মোশন সিকনেস আছে, তারা দীর্ঘ সময়ের ভ্রমণে বেশ ভোগান্তিতে পড়েন বলে দূরপাল্লার যাত্রা তাদের জন্য বেশ যন্ত্রণাদায়ক হয়।
করণীয়:
১। যানবাহনে সামনের দিকে বসলে কিছুটা আরাম হয়। জানালা খোলার ব্যবস্থা থাকলে জানালা খুলে বা খুলতে না পারলেও বাইরে তাকিয়ে থাকলে অসুবিধা কম অনুভূত হয়। অনেকেই আরাম করে আধশোয়া হয়ে চোখ বন্ধ রাখলে বা ঘুমালে আরাম বোধ করেন।
২। বই পড়া থেকে বিরত থাকুন।
৩। বমির চিন্তা মাথা থেকে তাড়ানোর জন্য পাশে কারো সাথে কথা বলাও যেতে পারে।
৪। অতিরিক্ত মসলাযুক্ত খাবার বা তেলে ভাজা খাবার পরিহার করতে হবে।
৫। ভ্রমণে খুব ভরপেট বা একদম খালি পেটে না থেকে হালকা শুকনো খাবার খাওয়া উচিত। ক্যাফেইন জাতীয় খাবার পরিহার করলেও ভালো ফল পাওয়া যায়। কখনো কখনো টক-জাতীয় খাবার বা চকলেট, লং, শুকনো আদা, চুইংগাম ইত্যাদি মুখে রাখলে বেশ আরাম হয়।
৬। ভ্রমণের আগের রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে।
কারও কারও ক্ষেত্রে এত কিছু করেও শেষ রক্ষা হয় না। তাদের জন্য রয়েছে বাজার চলতি নানা পদের ওষুধ। বমির কিছু ওষুধ রয়েছে, যা ভ্রমণের আগের রাতে বা ঘণ্টাখানেক আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেয়ে নিলে বেশ আরাম পাওয়া যায়। মোশন সিকনেস দীর্ঘমেয়াদি কোন অসুখ না। এটি স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। তবে নিজেরা একটু সাবধানতা অবলম্বন করলে এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব।
-ডা. মারুফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












