সম্পাদকীয় (২)
দিন দিন তামাক চাষ যেমন বাড়ছে তেমনি নারী-শিশু-কিশোররাও তামাক কোম্পানীর ব্যবসা বিস্তারের টার্গেট হচ্ছে ২০৪০ সাল পর্যন্ত অপেক্ষা কেন? মহাক্ষতিকর ও জাহান্নামে যেমন- তামাক এখনই নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০২ জুন, ২০২৪ খ্রি:, ১৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ সালে দেশে তামাক পাতার উৎপাদন হেক্টরপ্রতি রেকর্ড করা হয় দুই দশমিক শূন্য চার টন, ২০২২-২৩ সালে যা বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ টনে। অর্থাৎ হেক্টরপ্রতি উৎপাদন বেড়েছে ২০ দশমিক ৫৮ শতাংশ।
এনবিআরের তথ্য থেকে জানা যায়, দেশের শীর্ষ কর প্রদানকারী খাতগুলোর মধ্যে অন্যতম এই তামাক শিল্প। গত অর্থবছরে শুধু দেশের ভেতরে প্রায় ৮০০ কোটি শলাকা সিগারেট বিক্রি থেকে ৩২ হাজার ৫০২ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে সরকার। যা আগের অর্থবছরের তুলনায় আট শতাংশ বেশি।
এ ছাড়া, বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ তামাক পাতা রপ্তানি করে আরও রাজস্ব আয় করে।
কিন্তু এর জন্য চড়া মূল্যও দিতে হচ্ছে।
সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশের ৩ কোটি ৭৮ লাখ মানুষ কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। এদের মধ্যে ১ কোটি ৯২ লাখ মানুষ সিগারেট, বিড়ির মতো ধোঁয়াযুক্ত তামাক ব্যবহার করে। আর ২ কোটি ২০ লাখ মানুষ গুল-জর্দার মতো ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করে।
এছাড়া প্রায় ৮ কোটি মানুষ গণপরিবহন, জমায়েত এবং আবাসস্থলে পরোক্ষ ধূমপানের শিকার। তথ্যমতে, বাৎসরিক আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় ৪০ হাজার কোটি টাকা, যা তামাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যয় করা হয়।
তামাকজনিত রোগের কারণে দেশে বৎসরে ৫ লাখ এর বেশি লোক মারা যায়, এবং প্রায় ১০ লাখ মানুষ অক্ষম হয়ে পড়ে (বিশ্ব স্বাস্থ্য সংস্থা)।
তামাক চাষ বৃদ্ধির পাশাপাশি বর্তমানে সিগারেটের খোলা ও খুচরা বিক্রি তরুণদের অবাধে সিগারেট কেনার সুযোগ দিচ্ছে। এ ধরনের সুযোগ তরুণদের কাছে সিগারেটের সহজলভ্যতা তৈরি করেছে।
দেশে বর্তমানে মোট জনগোষ্ঠীর ৪৮ শতাংশ তরুণ-তরুণী এবং তারাই কোম্পানির মূল টার্গেট।
গ্লোবাল স্কুল-বেজড হেলথ সার্ভে, (জিএসএইচএস) অনুযায়ী, বাংলাদেশে ১৩-১৫ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে তামাক ব্যবহারের হার প্রায় ৫ শতাংশ।
কোম্পানি এই তৎপরতা পুরুষদের ক্ষেত্রে যেমন চালাচ্ছে, তেমনি নারী ধূমপায়ীর সংখ্যা বাড়ানোরও চেষ্টা চলছে। বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন জেলার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ধূমপানে আকৃষ্ট করানোর চেষ্টা চলছে। তরুণ বয়সের নারীর হাতে সিগারেট আধুনিকতার লক্ষণ মনে করে অবাধে ধুমপায়ী হচ্ছে।
গতকাল ৩১শে মে তথাকথিত বিশ্ব তামাক মুক্ত দিবসে- “২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত” করার ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু তামাকে যে মহাক্ষতি হচ্ছে তাতে এখনই নয় কেন? ২০৪০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন?
অপরদিকে তামাক চাষ যেরূপ বৃদ্ধি পাচ্ছে, শিশু, কিশোর এবং নারী ধুমপায়ীর সংখ্যা যেভাবে বাড়ছে তার বিপরীতে সরকারের বন্ধ করণের কার্যকরী পদক্ষেপ কৈ? তামাক যেহেতু মহা ক্ষতিকর এবং যে পরিমান রাজস্ব সরকার পায় তার চেয়ে রাষ্ট্র ও জনগণের আর্থিক ক্ষতি অনেক বেশি হয় তাহলে এখনই তামাক নিষিদ্ধ নয় কেন?
তদুপরি ধুমপান যেহেতু জাহান্নামের আগুনের সাথে সদৃশ সেহেতু ৯৮ ভাগ মুসলিম জনগোষ্ঠীর দেশে তা কী করে চলতে পারে?
তাই ২০৪০ নয় এখনই ধুমপান নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সূদী ব্যাংক ব্যবস্থা মূলত: আত্মঘাতী এবং শোষক ব্যবস্থা। ব্যাংক শোষণের কারণে শুধু একজন মালিকই নয় বা শত শত শ্রমিকই নয় বরং গোটা আর্থো-সামাজিকখাত হয় ক্ষত-বিক্ষত, বিপর্যস্থ, লা’নতগ্রস্থ, বেকারত্বে জর্জরিত। বর্তমান সংকটাপন্ন অর্থনীতি বাঁচাতে অতিসত্বর সুদী ব্যাংক ব্যবস্থা বাদ দিয়ে ইসলামী মূল্যবোধের ব্যাংক ব্যবস্থা চালু করতে হবে ইনশাআল্লাহ।
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র কুরআন শরীফ উনার চিরন্তন ঘোষণা অনুযায়ী কাফির-মুশরিকদের নিকৃষ্ট চরিত্রের একটি নগ্ন বহিঃপ্রকাশ : এপস্টিন ফাইলস
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












