দিনে কতগুলি খেজুর খাওয়া উচিত কোলেস্টেরল কমাতে?
একাধিক রোগ জ্বালা থেকে খেজুর আমাদের শরীরকে রক্ষা করে। বিশেষজ্ঞরা বলেছেন, খেজুর একটি নির্দিষ্ট পরিমাণে খেলে একাধিক অসুখের জ্বালা কমে যেতে পারে। খেজুরে রয়েছে বহু পুষ্টিগুণ। নানান ধরনের মিনারেল, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম রয়েছে খেজুরে। ফলে এটি শরীরের পক্ষে খুবই ভাল।
খেজুরকে অনেক সময়ই চিনির বিকল্প হিসাবে মনে করা হয়। বলা হয় ৩০ গ্রাম খেজুরের মধ্যে রয়েছে ৯০ ক্যালোরি। ১৩ মিলিগ্রাম ক্যালসিয়াম। ২.৮ গ্রাম ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণ। খেজুর খেলে দূর হয় ক্লান্তি। খেজুরে থাকা ভিটামিন বি ও ভিটামিন বি সিক্স মস্তিষ্ককে উর্বর করে।
বলাহয়, কোলেস্টেরলের কমতি ঘটাতেও খেজুরের গুনাগুন অনেক। কারণ খেজুর হল কোলেস্টেরল মুক্ত। খেজুর খেলে আর্টারি পরিচ্ছন্ন রাখতে সুবিধা হয়। বলা হয়, পশু প্রোটিনে যে সমস্যা রয়েছে কোলেস্টেরলের ক্ষেত্রে, তা নেই খেজুরে। ফলে পুষ্টিগুণের দিক থেকে এটি খুবই উপকারি।
বিশেষজ্ঞরা বলছেন, স্নেহজাতীয় পদার্থ যাতে হার্টের ক্ষতি না করে তার দেখভাল করে খেজুর। খুব অল্প পরিমাণে দিনে খেজুর খাওয়ার অভ্যাস থাকলে তা কোলেস্টেরলের রোগীদের উপকার দিয়ে থাকে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।