দিনাজপুর কৃষি অঞ্চলে নতুন সংযোজন ‘স্কোয়াশ’, প্রথমবারেই সফল চাষিরা
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের কৃষক হামিদুল ইসলাম এবার প্রথম স্কোয়াশ আবাদ করেছেন। তিনি বলেন, ‘এখানকার উপকৃষি সহকারী জাকারিয়া ভাইয়ের পরামর্শে এবার প্রথম স্কোয়াশ আবাদ করেছি। এই জমি থেকে প্রায় ১ হাজার পিস স্কোয়াশ বিক্রি করেছি। এখনও বিক্রির জন্য অনেক আছে জমিতে।’
অন্য ফসল হলে কেমন বিক্রি করতে পারতেন, বলেন তিনি, ‘৫-৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারতাম।’ স্কোয়াশের জমিতে খরচ কেমন হইছে জানতে চাইলে বলেন, ‘দুই থেকে আড়াই হাজার টাকার মালচিং পেপার লাগাইছিলাম আর সার একবারে দিছি ওই মালচিং দিয়া। পরে সার লাগে নাই হালকা-পাতলা স্প্রে লাগছিল (করতে হয়েছে)।’
তিনি স্কোয়াশ স্থানীয় বাজারে বিক্রি করেছেন। বলেন, ‘আমি যখন নতুন জিনিস প্রথম বিক্রি করতে গেছিলাম তখন মানুষজন কইতো কীভাবে খায়, কীভাবে আন্দে (রান্না করে) এগুলো বলা লাগতো। বর্তমানে এখন বলা লাগে না। এটা মিষ্টি কদুর (মিষ্টি কুমড়া) মতো আন্দে (রান্না করে) খায়।’
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুণগত মানসম্পন্ন ভালো ফলন পেতে হলে সামার স্কোয়াশ চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করতে হয়। মাটি পরীক্ষা করে মাটির ধরন অনুযায়ী সার প্রয়োগ করতে পারলে মাটির গুণাগুণ ও পরিবেশ উভয়ই ভালো থাকে।
দিনাজপুর কৃষি অঞ্চলের হাজার হাজার কৃষক কম সার ও কীটনাশক ব্যবহার করে অল্প খরচে লাভজনক কৃষিতে সম্পৃক্ত হয়েছেন। পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তি ব্যবহার করে গড়ে তুলছেন নিরাপদ ও লাভজনক কৃষি পণ্যের ভা-ার। যা ভবিষ্যতের খাদ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্কোয়াশ মূলত উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। দেখতে অনেকটা শসা আকৃতির এই সবজি লম্বা হলেও রং মিষ্টি কুমড়ার মতো। শীতকালীন উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি জাতের এ সবজি ভাজি, মাছ ও গোশতের সঙ্গে রান্নার উপযোগী। বিশেষ করে রেস্টুরেন্টে সবজি এবং সালাদ হিসেবে এর ব্যাপক চাহিদা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ে সচিব ওয়াহিদা আক্তার বলেন, ‘দেশের দিনাজপুর কৃষি অঞ্চলে স্কোয়াশের চাষ হচ্ছে। এই ফসলটি একটি হাই ভেল্যু বিদেশি ফসল। কিন্ত এবার আমাদের দেশে নতুন। কৃষকরা চাষ করে ভালো ফলন পাচ্ছে ও লাভবান হচ্ছে।’
‘আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে প্রকল্প নেয়া হয়েছে। আমি আশা করি এই প্রকল্পের মাধ্যমে এই স্কোয়াশ জাতটি সবজি হিসেবে আমাদের খাদ্য তালিকায় নতুন করে জায়গা নিবে’ বলেন সচিব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












