দাস ব্যবসার দায়ে ১৮ ট্রিলিয়ন পাউন্ড জরিমানার সম্ভাবনা ব্রিটেনের
আল ইহসান ডেস্ক:
আফ্রিকার ও ক্যারিবিয় অঞ্চলের দেশগুলো এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে যাতে দাস ব্যবসা নিয়ে ব্রিটেনের ঐতিহাসিক ভূমিকার কারণে দেশটিকে ১৮ ট্রিলিয়ন পাউন্ড জরিমানার শিকার করা যায়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া, আফ্রিকা ও ক্যারিবিয় অঞ্চলের সাবেক ব্রিটিশ উপনিবেশভুক্ত বহু দেশ এমন কিছু পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে যাতে ব্রিটেনের অতীত আধিপত্য ও লুণ্ঠনের বিষয়ে মামলা দায়ের করা যায়।
সম্প্রতি কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের নেতৃবৃন্দ গত সপ্তায় সামওয়াতে ব্রিটেনের কাছ থেকে ক্ষতিপূরণের বিষয়ে অর্থপূর্ণ, খোলামেলা ও সম্মানজনক আলোচনায় মিলিত হয়েছে। তারা এ বিষয়ে এক পৃথক বিবৃতি দিতে চেয়েছিলেভ কিন্তু লন্ডনের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় আলোচনার পর তারা আপাতত এই সম্মেলনের সমাপনী বিবৃতিতে এ সংক্রান্ত একটি ধারা বা অনুচ্ছেদ যোগ করাকেই যথেষ্ট মনে করছে।
ব্রিটেন এ পর্যন্ত দাসপ্রথার বিষয়ে ক্ষতিপূরণ দেয়ার দাবিগুলো প্রতিরোধ করে আসছে এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীর দপ্তরও সামোয়া সম্মেলনের আগে বলেছে যে, ক্ষতিপূরণের বিষয়টি অ্যাজেন্ডায় নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।