দাম সহনীয় হলে এলএনজি কিনবে সরকার
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১১ তাসি, ১৩৯০ শামসী সন, ৯ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৬ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক বাজারে দাম ফের সহনীয় পর্যায়ে এলে আগামী জুনের মধ্যে স্পট মার্কেট বা খোলা বাজার থেকে ১০-১২ কার্গো এলএনজি কেনার কথা ভাবছে সরকার।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গত সোমবার ইন্ডিয়া এনার্জি উইকের সাইডলাইনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি বলেন, “এখন আমাদের এলএনজির উচ্চ চাহিদার মওসুম। রমাদ্বান শরীফ চলে আসছে, সেচের মওসুমও; স্পট মার্কেটে দাম শিথিল হলে আমরা ১০-১২ কার্গো বা তার বেশি এলএনজি কিনতে পারি।”
দেশে নতুন শিল্প কারখানা বাড়তে থাকায় গ্যাসের চাহিদা মেটাতে ২০২২ সালের প্রথম ছয় মাসে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে নয় কার্গো (প্রতি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ) এলএনজি আমদানি করেছিল সরকার। পরে একদিকে ডলার সংকট, অন্যদিকে এলএনজির মূল্য বেড়ে যাওয়ার কারণে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা বন্ধ করে দেওয়া হয়।
তাতে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট আরও প্রকট হয়ে ওঠে। গ্যাসের অভাবে অনেক পোশাক কারখানা বন্ধ রাখতে হয়। তবে ডিসেম্বরে শীত শুরু হওয়ায় গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমে আসে; পরিস্থিতির উন্নতি ঘটে।
রয়টার্স জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম গত আগস্টের রেকর্ড ৭০ দশমিক ৫০ ডলারে (এমএমবিটিইউ) ওঠে। সেখান থেকে ৭০ শতাংশের বেশি দাম কমলে সম্প্রতি এক কার্গো এলএনজি কিনতে টেন্ডার দেয় সরকার।
তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “সামনের মাসগুলোতে দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা খোলা বাজারে ২০ ডলারের (এমএমবিটিইউ) কম দামে এলএনজি কার্গো খুঁজছি।”
দেশের বিদ্যুৎ উৎপাদনের প্রায় তিন-চতুর্থাংশের জন্য আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল বাংলাদেশ। কিন্তু গত বছর ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে মূল্য চড়ে গেলে গ্যাসে রেশনিং করতে বাধ্য হয় সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)