দাম বেড়েছে রসুন, ডিম ও মুরগির
আমদানি করা নতুন রসুনের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। রাজধানীতে ব্যবসায়ীরা গত সপ্তাহে ১৩০ টাকা কেজির রসুন এই সপ্তাহে বিক্রি করছেন ১৬০ টাকা দরে। ডিমের হালিতে দাম বেড়েছে তিন থেকে চার টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। ক্রেতারা বলছেন, পবিত্র রমজান মাস যত ঘনিয়ে আসছে, জিনিসপত্রের দাম ততই বাড়ছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল, বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে। গত সপ্তাহে এই মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি। আর সোনালি মুরগির দাম প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় মুরগির খাবারের দামও বেড়েছে। ফলে মুরগির দামও বেড়ে গেছে।
জানা গেছে, গত বছরের আগস্টের পর থেকে দফায় দফায় ফিডের দাম বাড়ার কারণে অনেক খামারি খামার বন্ধ করে দিয়েছেন। এতে মুরগির সংকট দেখা দেওয়ায় ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম বেড়ে গেছে।
সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে ডিমের দাম হালিতে বেড়েছে তিন শতাংশের বেশি। টিসিবির হিসাবে, গত সপ্তাহে ফার্মের ডিম ৪৫ টাকা হালি বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৪৭ টাকা হালি। কারওয়ান বাজার, মালিবাগ ও রামপুরা বাজার ঘুরেও ফার্মের ডিমের বাড়তি দামের তথ্য পাওয়া গেছে।
কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, সরবরাহের সংকট না থাকলেও আড়তে ডিমের দাম বাড়ছে। কোথাও কোথাও ডিম ৫০ টাকা হালি বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া বাজারভেদে হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।
এদিকে ব্যবসায়ীরা আমদানি করা শুকনা মরিচ বিক্রি করছেন ৬৫০ টাকা কেজি দরে। তারা বলছেন, আগে যে শুকনো মরিচ প্রতি কেজি বিক্রি হতো ১০০ থেকে ১৫০ টাকায়, তা এখন ৬০০ টাকা ছাড়িয়েছে। আমদানি কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন সংকটে পণ্যটির রেকর্ড পরিমাণ দাম বেড়েছে। আসন্ন রমজানের আগে সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
চিনির বাজার এখনও উত্তপ্ত রয়েছে। প্রতি কেজি চিনি ১২০ টাকা। টিসিবি বলছে, গত এক বছরে দেশে আদার দাম মানভেদে ৫০ থেকে ১১০ শতাংশ, রসুনের দাম ৪৫ থেকে ১২৭ শতাংশ এবং শুকনো মরিচের দাম ৭৫ থেকে ১৫২ শতাংশ হয়েছিল।
বাজারভেদে সরু মিনিকেট চাল ৬৮ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের বিআর২৮ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকা। ভালো মানের নাজিরশাইল চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা। আর মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি।
অস্বস্তি আছে শীতের সবজিতেও। প্রায় প্রতিটি পণ্য বিক্রি হচ্ছে আগের থেকে ৮ থেকে ১০ টাকা বেশিতে। কারণ হিসেবে ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতির কথা বললেও বাস্তবে তেমনটি দেখা যায়নি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।